নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৭টি হত্যা মামলাসহ ২৬ মামলার পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী শীর্ষ সন্ত্রাস সবুজ ওরফে কালাই সবুজসহ তার সহযোগী এজাজুল হককে একটি বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ গ্রেফতার করেছে রুপগঞ্জ থানা পুলিশ।
বুধবার রাতে রূপগঞ্জ থানা পুলিশ ঢাকা জেলার ডেমরা থানার কোনাপাড়া এলাকা অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃত সবুজ ওরফে কালাই সবুজ রুপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের ব্রাহ্মনগাঁও এলাকর কালাইয়ের ছেলে। ও তার সহযোগী এজাজুল হক উপজেলার ভুলতা ইউনিয়নের মৃত শাহাদাতে ছেলে।
এ বিষয়ে রুপগঞ্জ থানার অফিসার ইনচার্জ এ এইচ এম সালাউদ্দিন জানান,
২০১১ সালের ৫ নভেম্বর রূপগঞ্জের মাছিমপুরে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ করলে জালালউদ্দিনের ছেলে নজরুল ইসলাম বাবুকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়। ওই মামলায় ২০২৫ সালের ৪ সেপ্টেম্বর অভিযুক্ত সবুজ ওরফে কালাই সবুজের যাবজ্জীবন সাজা হয়।
সে দীর্ঘদিন যাবত উপজেলার বিভিন্ন এলাকায় মানুষকে অপহরণ করে নিয়ে জিম্মি করে পরিবার থেকে মুক্তিপণ নেয়াসহ বিভিন্ন খুন এবং সন্ত্রাসী কার্যক্রম চলিয়ে আসছিলো। এরই ধারাবাহিকতায় বিগত চার মাসের অক্লান্ত পরিশ্রমের চেষ্টায় রূপগঞ্জের শীর্ষ সন্ত্রাস সবুজ ওরফে কালাই সবুজকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঢাকা জেলার ডেমরা থানার কোনাপাড়া এলাকা থেকে একটি বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ রূপগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। সবুজ ওরফে কালাই সবুজের নামে রুপগঞ্জ থানায় ৭টি হত্যা মামলাসহ মোট ২৬ টি মামলা রয়েছে। সে দীর্ঘদিন যাবত পলাতক থেকে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছিলো।
পরবর্তীতে সবুজ ওরফে কালাই সবুজের দেওয়া তথ্য মতে তার সহযোগী এজাজুল হককেও রুপগঞ্জের রুপসি এলাকা থেকে প্রেফাতার করা হয়। সেও রুপগঞ্জ থানায় একাধিক মামলার আসামি। তাদেরকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬

Safari-র নিচের Share (⬆) বাটনে চাপুন, তারপর "Add to Home Screen" বেছে নিন।
আপনার মতামত লিখুন