দৈনিক সোজা সাপটা

পরিবেশ ও প্রতিবেশগত ক্ষতিসাধনের দায়ে নারায়ণগঞ্জের সাতটি প্রতিষ্ঠানকে মোট ২৩ লাখ ২৩ হাজার ৩৪০ টাকা ক্ষতিপূরণ ধার্য করেছে পরিবেশ অধিদপ্তরের

৭ প্রতিষ্ঠানকে ২৩ লাখ জরিমানা

৭ প্রতিষ্ঠানকে ২৩ লাখ জরিমানা
৭ প্রতিষ্ঠানকে ২৩ লাখ জরিমানা

পরিবেশ ও প্রতিবেশগত ক্ষতিসাধনের দায়ে নারায়ণগঞ্জের সাতটি প্রতিষ্ঠানকে মোট ২৩ লাখ ২৩ হাজার ৩৪০ টাকা ক্ষতিপূরণ ধার্য করেছে পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে একথা জানা পরিবেশ অধিদপ্তর। 
নারায়ণগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরের কার্যালয়ের তথ্য, উপাত্ত ও সুপারিশের ভিত্তিতে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর বিভিন্ন ধারায় এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে পরিবেশগত ক্ষতিপূরণ নির্ধারণ করা হয়েছে।
পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ফতুল্লার নয়ামাটি, কুতুবপুর এলাকার এবলুম ডিজাইন লিমিটেডকে ৬ লাখ ৭২ হাজার টাকা ক্ষতিপূরণ দিতে হবে। রূপগঞ্জের ভালুকার, কেশরাব এলাকার রিজেন্ট হোল্ডিংস ডেভেলপমেন্ট লিমিটেডকে ৫ লাখ টাকা এবং আটলাপুর এলাকার ট্রেডস ওয়ার্থ হাইজভোল্ট লিমিটেডকে ৪ লাখ ৯০ হাজার টাকা ক্ষতিপূরণ ধার্য করা হয়েছে।
এ ছাড়া সোনারগাঁওয়ের মেঘনাঘাট নিউটাউন এলাকার বসুন্ধরা পেপার মিলস লিমিটেডের বিরুদ্ধে ২ লাখ ৯৪ হাজার টাকা এবং ফতুল্লার কাইয়ুমপুর এলাকার মেসার্স সানলাইট ডাইং অ্যান্ড প্রসেসিং ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে ১ লাখ ৯৫ হাজার ৮৪০ টাকা ক্ষতিপূরণ নির্ধারণ করা হয়েছে।
নারায়ণগঞ্জের দেওভোগ বাংলাবাজার এলাকার কোয়ালিটি টেক্সটাইলকে ১ লাখ ২১ হাজার ৫০০ টাকা এবং বন্দরের কুড়িপাড়া, সদনপুর এলাকার স্টার পার্টিকেল বোর্ড মিলস লিমিটেডকে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে।
সব মিলিয়ে সাতটি প্রতিষ্ঠানের ওপর ধার্য করা ক্ষতিপূরণের পরিমাণ দাঁড়িয়েছে ২৩ লাখ ২৩ হাজার ৩৪০ টাকা।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণে আইনানুগ কার্যক্রমের অংশ হিসেবে এসব ব্যবস্থা নেওয়া হয়েছে। পরিবেশ ও প্রতিবেশের ক্ষতি করে এমন প্রতিষ্ঠান ও প্রকল্পের বিরুদ্ধে এ ধরনের অভিযান ও আইনগত পদক্ষেপ অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

৭ প্রতিষ্ঠানকে ২৩ লাখ জরিমানা

প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
৭ প্রতিষ্ঠানকে ২৩ লাখ জরিমানা
0:00 / 0:00
1x