দৈনিক সোজা সাপটা

নারায়ণগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত মহানগর বিএনপির র‌্যালিতে বিএনপির দুই পক্ষের মারামারির ঘটনা ঘটেছে।

বিএনপির র‌্যালিতে মারামারি

বিএনপির র‌্যালিতে মারামারি
বিএনপির র‌্যালিতে মারামারি

নারায়ণগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত মহানগর বিএনপির র‌্যালিতে বিএনপির দুই পক্ষের মারামারির ঘটনা ঘটেছে। এসময় মহানগর বিএনপির আহ্বায়ক ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক এডভোকেট সাখাওয়াত হোসেন খানকে পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে দেখা গেছে। 
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে শহরের মিশনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ইতিমধ্যে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। 
শহরের মিশনপাড়া এলাকা থেকে র‌্যালি শুরু হওয়ার সময় মিছিলের সামনে দাঁড়ানোকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের সাথে মহানগর বিএনপির সদস্য মোঃ শাহীন আহমেদের বাদানুবাদ হয়। এক পর্যায়ে মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাইয়ান হকসহ স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা শাহীনকে মারধর করেন।
এসময় মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান ঘটনাস্থলে উপস্থিত হয়ে নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করার চেষ্টা করলেও তার সামনেই শাহীনকে কিল-ঘুষি মারতে থাকে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

বিএনপির র‌্যালিতে মারামারি

প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নারায়ণগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত মহানগর বিএনপির র‌্যালিতে বিএনপির দুই পক্ষের মারামারির ঘটনা ঘটেছে। এসময় মহানগর বিএনপির আহ্বায়ক ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক এডভোকেট সাখাওয়াত হোসেন খানকে পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে দেখা গেছে। 
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে শহরের মিশনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ইতিমধ্যে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। 
শহরের মিশনপাড়া এলাকা থেকে র‌্যালি শুরু হওয়ার সময় মিছিলের সামনে দাঁড়ানোকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের সাথে মহানগর বিএনপির সদস্য মোঃ শাহীন আহমেদের বাদানুবাদ হয়। এক পর্যায়ে মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাইয়ান হকসহ স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা শাহীনকে মারধর করেন।
এসময় মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান ঘটনাস্থলে উপস্থিত হয়ে নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করার চেষ্টা করলেও তার সামনেই শাহীনকে কিল-ঘুষি মারতে থাকে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

দৈনিক সোজা সাপটা

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
বিএনপির র‌্যালিতে মারামারি
0:00 / 0:00
1x