দৈনিক সোজা সাপটা

নারায়ণগঞ্জের রূপগঞ্জ ঢাকা সিলেট মহাসড়কের পাশে অপরিকল্পিতভাবে ময়লা-আবর্জনা ফেলা বন্ধ ও ময়লার

মহাসড়কের পাশে ময়লার ভাগার

মহাসড়কের পাশে ময়লার ভাগার
মহাসড়কের পাশে ময়লার ভাগার

নারায়ণগঞ্জের রূপগঞ্জ ঢাকা সিলেট মহাসড়কের পাশে অপরিকল্পিতভাবে ময়লা-আবর্জনা ফেলা বন্ধ ও ময়লার অপসারণের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন ভুক্তভোগী এলাকাবাসী । সোমবার ( ২৪ আগষ্ট) দুপুর ১২ টায় উপজেলার তারাব বিশ্বরোড এলাকায় এ সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা। এ সময় বিশ্বরোড, তাবাব, বরাবসহ আশেপাশের এলাকা তীব্র যানজটের সৃষ্টি হয়।
সড়ক অবরোধ ও মানববন্ধনে ভুক্তভোগীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, তারাবো পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের বর্জ্য ও ময়লা-আবর্জনা নিয়মনীতির তোয়াক্কা না করে এই ব্যস্ততম মহাসড়কের পাশে স্তূপ করে রাখা হচ্ছে। দীর্ঘ ৩ বছর ধরে এভাবে বর্জ্য ফেলার কারণে পুরো এলাকায় তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। এতে বাতাসে রোগজীবাণু ছড়ানোর পাশাপাশি স্থানীয় বাসিন্দা, পথচারী এবং স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের স্বাস্থ্য মারাত্মক ঝুঁকির মধ্যে পড়েছে।
তারা আরো অভিযোগ করে বলেন, বৃষ্টির দিনে ময়লা-আবর্জনা ধুয়ে বাড়িঘরে চলে আসে। আমরা এখানে তিন শতাধিক পরিবার এ ময়লার ভাগারের আশেপাশে বসবাস করে আসছি। এ ময়লার গন্ধে আমাদের পরিবারের লোকজনের বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হচ্ছি। এছাড়া মহাসড়কের একাংশ ময়লার দখলে চলে যাওয়ায় তীব্র যানজটেরও সৃষ্টি হচ্ছে। আবাসিক ও ব্যস্ততম বাণিজ্যিক এলাকা থেকে এই ময়লার ভাগার অবিলম্বে অপসারণ করে কোনো নির্জন স্থানে পরিবেশবান্ধব উপায়ে বর্জ্য ব্যবস্থাপনার জন্য তারা সংশ্লিষ্ট পৌর কর্তৃপক্ষ ও প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
দ্রুত এই সমস্যার সমাধান না হলে আগামীতে আরও কঠোর সামাজিক ও রাজপথের কর্মসূচির হুঁশিয়ারি দেন মানববন্ধনে অংশ নেওয়া এলাকাবাসী।
পরে স্থানীয় বিএনপি নেতা ও পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেন।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

মহাসড়কের পাশে ময়লার ভাগার

প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
মহাসড়কের পাশে ময়লার ভাগার
0:00 / 0:00
1x