দৈনিক সোজা সাপটা

নারায়ণগঞ্জ শহরের ভিক্টোরিয়া হাসপাতালের সামনে রাস্তা দখল করে মালামাল লোড-আনলোড করায় সংশ্লিষ্টদের সতর্ক

রাস্তা দখলে দেখে চটলেন সাখাওয়াত

রাস্তা দখলে দেখে চটলেন সাখাওয়াত
রাস্তা দখলে দেখে চটলেন সাখাওয়াত

নারায়ণগঞ্জ শহরের ভিক্টোরিয়া হাসপাতালের সামনে রাস্তা দখল করে মালামাল লোড-আনলোড করায় সংশ্লিষ্টদের সতর্ক করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। তিনি নিজেই গাড়ি থেকে নেমে ঘটনাস্থল পরিদর্শন করে রাস্তা দখল করে এ ধরনের কার্যক্রম বন্ধের নির্দেশ দেন।
মঙ্গলবার (১৯ আগষ্ট) সকালে শহরের নিতাইগঞ্জ এলাকার ভিক্টোরিয়া হাসপাতালের সামনে এঘটনা ঘটে।
জানা গেছে, হাসপাতালের সামনের সড়কে একটি ট্রাক দাঁড় করিয়ে রাস্তার ওপর চালের বস্তা আনলোড করা হচ্ছিল। এতে সড়কের স্বাভাবিক চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি পথচারী ও যানবাহন চলাচলে ভোগান্তির সৃষ্টি হয়।
এসময় ওই পথ দিয়ে যাওয়ার সময় বিষয়টি নজরে আসে সিটি প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। তিনি গাড়ি থামিয়ে নিজেই নেমে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন এবং রাস্তা দখল করে মালামাল ওঠানো-নামানোর বিষয়ে সতর্ক করেন।
সিটি প্রশাসক এ ধরনের কার্যক্রমের কারণে সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন সৃষ্টি হয় উল্লেখ করে ভবিষ্যতে রাস্তার ওপর কোনো ধরনের মালামাল রেখে কিংবা যানবাহন দাঁড় করিয়ে লোড-আনলোড না করার জন্য কঠোরভাবে হুঁশিয়ার করেন।
তিনি বলেন, গুরুত্বপূর্ণ সড়ক ও হাসপাতালের সামনের জায়গা দখল করে কোনো কার্যক্রম পরিচালনা করা যাবে না। জনসাধারণের চলাচলের রাস্তা কোনোভাবেই দখল করা বা যানজটের সৃষ্টি করা বরদাশত করা হবে না।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

রাস্তা দখলে দেখে চটলেন সাখাওয়াত

প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
রাস্তা দখলে দেখে চটলেন সাখাওয়াত
0:00 / 0:00
1x