দৈনিক সোজা সাপটা

নারায়ণগঞ্জের রূপগঞ্জের ঐতিহাসিক মুড়াপাড়া জমিদার বাড়ি জরুরি সংরক্ষণ, সংস্কার ও টেকসই রক্ষণাবেক্ষণে

মুড়াপাড়া জমিদার বাড়ি সংরক্ষণের উদ্যোগ

নারায়ণগঞ্জের রূপগঞ্জের ঐতিহাসিক মুড়াপাড়া জমিদার বাড়ি জরুরি সংরক্ষণ, সংস্কার ও টেকসই রক্ষণাবেক্ষণে উদ্যোগ নিয়েছেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।
দিপুর আবেদনের পরিপ্রেক্ষিতে মুড়াপাড়া জমিদার বাড়িটি সরেজমিন পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রত্নতত্ত্ব অধিদপ্তরকে নির্দেশ দিয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।
গত ১০ আগস্ট সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের শাখা-৬ থেকে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক বরাবর এ সংক্রান্ত চিঠি দেওয়া হয়।
এর আগে গত ৯ জুন মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব বরাবর মুড়াপাড়া জমিদার বাড়ির জরুরি সংরক্ষণ, সংস্কার ও টেকসই রক্ষণাবেক্ষণের জন্য আবেদন করেন।
মন্ত্রণালয়ের চিঠিতে দিপুর আবেদনের পরিপ্রেক্ষিতে সরেজমিন পরিদর্শন করে জমিদার বাড়িটির সংরক্ষণ, সংস্কার ও রক্ষণাবেক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

মুড়াপাড়া জমিদার বাড়ি সংরক্ষণের উদ্যোগ

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x