দৈনিক সোজা সাপটা

নারায়ণগঞ্জে বায়ুদূষণবিরোধী অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর

৩ প্রতিষ্ঠানকে ১ লাখ ৪০ হাজার জরিমানা

৩ প্রতিষ্ঠানকে ১ লাখ ৪০ হাজার জরিমানা
৩ প্রতিষ্ঠানকে ১ লাখ ৪০ হাজার জরিমানা

নারায়ণগঞ্জে বায়ুদূষণবিরোধী অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। 
রোববার (১৬ আগস্ট) নারায়ণগঞ্জ সদর উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২-এর ৮(ক) বিধি লঙ্ঘনের দায়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ১৫(২) ধারায় তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। প্রতিষ্ঠানগুলোর মধ্যে কুতুবপুরের আক্তার ইস্পাত ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে ১ লাখ টাকা, একই এলাকার মেসার্স আল বাকারা স্টিল ও রি-রোলিং মিলস লিমিটেডকে ৩০ হাজার টাকা এবং নন্দলালপুরের সাজ্জাদ ইন্টারলাইনিংকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক টিটু বড়ুয়া জানান, অভিযানে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বায়ুদূষণ সৃষ্টির বিষয়গুলো পরিদর্শন ও যাচাই করে আইন অনুযায়ী জরিমানা আদায় করা হয়। পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, নারায়ণগঞ্জে বায়ুদূষণকারী কারখানা ও প্রকল্পের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এসময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) অংমাচিং মারমার নেতৃত্বে অভিযানে সদর থানা পুলিশের সদস্য এবং পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা অংশ নেন।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

৩ প্রতিষ্ঠানকে ১ লাখ ৪০ হাজার জরিমানা

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
৩ প্রতিষ্ঠানকে ১ লাখ ৪০ হাজার জরিমানা
0:00 / 0:00
1x