নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া এলাকায় মাদকবিরোধী অভিযানের সময় পুলিশের সঙ্গে মাদক ব্যবসায়ীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় জসিম (২৪) নামে একজন গুলিবিদ্ধ হয়েছেন। পরে তাকে ও মোহন (২৩) নামে আরেকজনকে বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার করেছে ফতুল্লা থানা পুলিশ। এঘটনায় তিন পুলিশ সদস্যও আহত হয়েছেন।
শনিবার (১৫ আগস্ট) বিকেল সোয়া ৩টার দিকে ফতুল্লা থানার তোলারাম কলেজ সংলগ্ন আরবান স্কুলের সামনে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- ফতুল্লা থানার ইসদাইর এলাকার রেজ্জাকের ছেলে জসিম (২৪) ও একই এলাকার আব্দুস সালামের ছেলে মোহন (২৩)।
আহত ৩ পুলিশ সদস্য হলেন- উপ পরিদর্শক (এসআই) মো. রফিক, নন্দন চন্দ্র সরকার ও পুলিশ সদস্য রাশেদুল।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ওই এলাকায় মাদক ব্যবসায়ীদের অবস্থানের খবর পেয়ে অভিযান চালায় ফতুল্লা থানা পুলিশের একটি দল। অভিযানের সময় জসিম ও মোহনসহ কয়েকজনকে আটক করার চেষ্টা করা হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
একপর্যায়ে পুলিশের সদস্যদের লক্ষ্য করে পিস্তল থেকে গুলি ছোড়া হয় বলে দাবি পুলিশের। এর পরিপ্রেক্ষিতে অভিযানে থাকা এসআই মো. রফিক ও এসআই নন্দন চন্দ্র সরকার নিজেদের নিরাপত্তার জন্য তাদের কাছে থাকা পিস্তল দিয়ে ৮ রাউন্ড গুলি চালান।
পুলিশের ভাষ্য, দুই পক্ষের গোলাগুলির একপর্যায়ে জসিমের উরুতে গুলি লাগে। পরে তাকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। একই সময় মোহনকেও গ্রেপ্তার করে পুলিশ। তাদের সঙ্গে থাকা আরও কয়েকজন সেখান থেকে পালিয়ে যায় বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
গুলিবিদ্ধ জসিমকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তার শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত জানা যায়নি।
ঘটনাটি সম্পর্কে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বলেন, মাদকবিরোধী অভিযান পরিচালনার সময় পুলিশের ওপর গুলি ছোড়া হলে আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালায়। এতে একজন গুলিবিদ্ধ হয়েছে এবং দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

Safari-র নিচের Share (⬆) বাটনে চাপুন, তারপর "Add to Home Screen" বেছে নিন।
আপনার মতামত লিখুন