দৈনিক সোজা সাপটা

এসএসসি ও সমমানের পরীক্ষায় নারায়ণগঞ্জে এ বছর এসএসসি পরীক্ষায় ৭২ দশমিক ২০ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ

জিপিএ-৫ এ শীর্ষে আদর্শ স্কুল

জিপিএ-৫ এ শীর্ষে আদর্শ স্কুল
জিপিএ-৫ এ শীর্ষে আদর্শ স্কুল

এসএসসি ও সমমানের পরীক্ষায় নারায়ণগঞ্জে এ বছর এসএসসি পরীক্ষায় ৭২ দশমিক ২০ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৩৪৩ জন। এরমধ্যে শীর্ষে রয়েছে ইসলামিক সোসাইটি পরিচালিত নারায়ণগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়। এ বছর প্রতিষ্ঠানটির ১২৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় নারায়ণগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে মোট ৬১৫ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৫৮৩ জন। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ১২৫ জন জিপিএ-৫ পাওয়ায় জেলার মধ্যে সর্বোচ্চ সংখ্যক জিপিএ-৫ অর্জনের গৌরব অর্জন করেছে প্রতিষ্ঠানটি।
বিদ্যালয়ের প্রিন্সিপাল ফরিদ উদ্দিন আহম্মদ বলেন, এবার আমাদের বিদ্যালয় থেকে ৬১৫ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। তাদের মধ্যে ৫৮৩ জন উত্তীর্ণ হয়েছে এবং ১২৫ জন জিপিএ-৫ পেয়েছে। নারায়ণগঞ্জ জেলার মধ্যে সর্বোচ্চ সংখ্যক জিপিএ-৫ অর্জন করায় আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত।
তিনি আরো বলেন, শিক্ষার্থীদের পড়ালেখার মানোন্নয়নের ক্ষেত্রে আমরা কোনো আপস করি না। বিদ্যালয়ের প্রত্যেক শিক্ষক শিক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন। পাশাপাশি শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার কারণেই এই সাফল্য অর্জন করা সম্ভব হয়েছে। ভবিষ্যতেও এই সাফল্যের ধারা অব্যাহত রাখতে আমরা আরও কার্যকর উদ্যোগ গ্রহণ করব।
জেলা শিক্ষা অফিসার মো. আতিকুর রহমান জানান, এ বছর নারায়ণগঞ্জ জেলায় এসএসসি পরীক্ষায় মোট ২৭ হাজার ৮২০ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ২০ হাজার ৮৫ জন উত্তীর্ণ হয়েছে। এছাড়া দাখিল পরীক্ষায় মোট ৩ হাজার ৪৮৮ জন পরীক্ষার্থীর মধ্যে ২ হাজার ৩২১ জন উত্তীর্ণ হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

জিপিএ-৫ এ শীর্ষে আদর্শ স্কুল

প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
জিপিএ-৫ এ শীর্ষে আদর্শ স্কুল
0:00 / 0:00
1x