নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) প্রশাসক এড. সাখাওয়াত হোসেন খান বলেছেন, “আমাদের আগামী প্রজন্ম যেন একটি সুস্থ, সুন্দর ও সবুজ নারায়ণগঞ্জ সিটি দেখতে পায় এটাই আমাদের লক্ষ্য।” নারায়ণগঞ্জকে সবুজ ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে সিটি কর্পোরেশনের উদ্যোগে ৫১ হাজার গাছ রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
বুধবার (১২ আগস্ট) বিকেলে নাসিকের ৯ নম্বর ওয়ার্ডের জালকুড়ি বাসস্ট্যান্ড থেকে দশপাইপ পর্যন্ত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
সাখাওয়াত হোসেন খান বলেন, নারায়ণগঞ্জে ৫১ হাজার গাছ রোপণ করে এই শহরকে একটি গ্রিন সিটিতে পরিণত করা হবে। এ দেশের দায়িত্ব আমাদের সবার। পরিবেশ রক্ষায় প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে।
তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশকে সবুজ ও পরিবেশবান্ধব হিসেবে গড়ে তুলতে যে কর্মসূচি দিয়েছেন, তার সঙ্গে একাত্মতা জানিয়ে নারায়ণগঞ্জে সর্বত্র বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। জালকুড়ি তথা ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দারাও স্বতঃস্ফূর্তভাবে এ কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। এটি মূলত জনগণের স্বার্থে নেওয়া একটি উদ্যোগ এবং এর সুফল জনগণই ভোগ করবে।
তিনি আরও বলেন, গাছ আমাদের ছায়া দেওয়ার পাশাপাশি অক্সিজেন সরবরাহ করে এবং কার্বন ডাই-অক্সাইড শোষণ করে। ফলে পরিবেশ ও আবহাওয়ার ভারসাম্য বজায় থাকবে এবং মানুষ একটি স্বাস্থ্যসম্মত পরিবেশে বেড়ে ওঠার সুযোগ পাবে।
সিটি কর্পোরেশনের প্রশাসক বলেন, “এই মহৎ উদ্যোগ বাস্তবায়নে আমি সকলের সহযোগিতা কামনা করছি। সবার সম্মিলিত সহযোগিতার মাধ্যমে নারায়ণগঞ্জকে একটি সবুজ, সুন্দর ও বাসযোগ্য নগরীতে পরিণত করতে চাই। এটাই আমাদের প্রত্যাশা।”
বৃক্ষরোপণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. সরকার হুমায়ূন কবির, জেলা মহিলা দলের সাবেক সভানেত্রী নুর নাহার বেগম, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক জুয়েল প্রধান, সদর থানা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর খান চঞ্চল, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শাহিন আহমেদ, মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ওদুদ সাগর, মিনহাজ মিঠুসহ ৯ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

Safari-র নিচের Share (⬆) বাটনে চাপুন, তারপর "Add to Home Screen" বেছে নিন।
আপনার মতামত লিখুন