দৈনিক সোজা সাপটা

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ২ নম্বর রেলগেট এলাকায় অভিযান চালিয়ে ৮ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজাসহ মো.

হেরোইন ও গাঁজাসহ গ্রেপ্তার ১

হেরোইন ও গাঁজাসহ গ্রেপ্তার ১
হেরোইন ও গাঁজাসহ গ্রেপ্তার ১

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ২ নম্বর রেলগেট এলাকায় অভিযান চালিয়ে ৮ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজাসহ মো. রুবেল (২৯) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
সোমবার (১০ আগস্ট) রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত রুবেল (২৯) নারায়ণগঞ্জ সদর থানার রেললাইন বস্তি এলাকার মো. ফকির চানের ছেলে।
পুলিশ জানায়, অভিযানে রাত আনুমানিক ৮টা ৩৫ মিনিটে নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন ২ নম্বর রেলগেটের পশ্চিম পাশে হোসেন মিয়ার থান কাপড়ের দোকানের সামনে কাঁচা রাস্তা থেকে রুবেলকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তার হেফাজত থেকে ৫১ পুরিয়া হেরোইন, যার আনুমানিক ওজন ৮ গ্রাম এবং ২৫টি গাঁজার রোল, যার ওজন আনুমানিক ১০০ গ্রাম উদ্ধার করা হয়।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুর রহমান বলেন, গ্রেপ্তার রুবেলের বিরুদ্ধে এর আগেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাঁচটি মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

হেরোইন ও গাঁজাসহ গ্রেপ্তার ১

প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
হেরোইন ও গাঁজাসহ গ্রেপ্তার ১
0:00 / 0:00
1x