প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে এনসিপি নেতা নাসীরউদ্দিন পাটওয়ারীর কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি। বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে ২ নম্বর রেলগেট থেকে মিছিলটি শুরু হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
বিক্ষোভ মিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মহানগর বিএনপির আহ্বায়ক ও নাসিক প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, পাটোয়ারীরা আজকে জনগণের চোখের কাঁটায় পরিণত হয়েছে। তারা এ দেশকে একটি খারাপ অবস্থায় নিয়ে যেতে চায়। এই অবস্থা আমরা চলতে দেব না। জনগণকে নিয়ে তাদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে। আমরা বিরোধী দলকে মোকাবিলা করার জন্য প্রস্তুত আছি।
বিরোধী দল ও এনসিপির নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আপনারা আপনাদের আচরণ সংযত করুন। আমাদের নেতাকর্মীরা আপনাদের প্রতি কোনো খারাপ আচরণ করবে না। কিন্তু আপনারা আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধে যে চক্রান্তে লিপ্ত হয়েছেন, সেই চক্রান্ত এ দেশের মানুষ বুঝে ফেলেছে। কোনোভাবেই আপনাদের এই চক্রান্ত বাংলাদেশে বাস্তবায়ন হতে দেওয়া হবে না।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম আহবায়ক এড. সরকার হুমায়ূন কবির, আনোয়ার হোসেন আনু, ফাতেহ রেজা রিপন, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, বন্দর থানা বিএনপির সভাপতি শাহেন শাহ আহমেদ, মহানগর মহিলা দলের সভাপতি দিলারা মাসুদ ময়নাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৬

Safari-র নিচের Share (⬆) বাটনে চাপুন, তারপর "Add to Home Screen" বেছে নিন।
আপনার মতামত লিখুন