দৈনিক সোজা সাপটা

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ার‌্যামন তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদ ও গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার হত্যাকারীদের বিচারের

‘ব্যক্তিগত আক্রমণে বিশ্বাসী নই’

‘ব্যক্তিগত আক্রমণে বিশ্বাসী নই’
‘ব্যক্তিগত আক্রমণে বিশ্বাসী নই’

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ার‌্যামন তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদ ও গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার হত্যাকারীদের বিচারের দাবিতে মশাল মিছিল করেছে মহানগর যুবদলের সাবেক নেতা-কর্মীরা।
মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে সংক্ষিপ্ত পথসভা শেষে একটি মশাল মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মহানগর যুবদলের সাবেক সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদের নেতৃত্বে এ মিছিলটি অনুষ্ঠিত হয়।
পথসভায় খোরশেদ বলেন, “মাত্র ৬ মাস আগে দেশের জনগণ তাদের স্বাধীন মতামতে বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। গত ১৭ বছরে ধ্বংসপ্রাপ্ত একটি দেশকে পুনর্গঠনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সর্বোচ্চ চেষ্টা করছেন। এক্ষেত্রে সকল জনগণ ও রাজনৈতিক দলের উচিত সরকারের পাশে দাড়ানো। এ অবস্থায় রাজনৈতিক দল, বিশেষ করে বিরোধী দল সহযোগিতা না করে পাল্টা কুৎসা ও কটূক্তি করে জাতিকে বিভক্ত করছে। এবং ফ্যাসিষ্ট খুনিদের ফিরে আসার পথ সুগম করছে।”
“ফ্যাসিষ্টদের মাথাচাড়া দেওয়া ও ধ্বংসাত্মক কাজের দায়িত্ব বিরোধী দলকেই নিতে হবে। আমরা কারো বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণে বিশ্বাসী নই। আমাদের আহবান থাকবে অযথা বিরোধিতা থেকে বিরত থাকুন, দেশ পুনর্গঠনে সহযোগিতা করুন।”
খোরশেদ অবিলম্বে জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার হত্যাকারীদের দেশে ফিরিয়ে এনে বিচারের দাবি করেন। তিনি জুলাইয়ের আন্দোলনকারীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং তাঁদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
এ সময় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক নেতা হাজী শাহীন, নুরুল হক চৌধুরী দিপু, জয়নাল আবেদীন, আনোয়ার মাহমুদ বকুল, মনির সর্দার, মমতাজ উদ্দিন মন্তু, নাজমুল কবির নাহিদ, রানা মুজিব, শওকত খন্দকার, আমির হোসেন, এড. শরীফুল ইসলাম শিপলু ইকবাল হোসেন, জুয়েল রানা, তুষার আহমেদ, সুমন ভুইয়া, আক্তার হোসেন, দুলাল মিয়া, নুরুজ্জামান, রানা মুন্সি, মো. মুসা, জুলহাস, মো. মিঠু, নুরুল্লাহ খন্দকার প্রমুখ।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

‘ব্যক্তিগত আক্রমণে বিশ্বাসী নই’

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
‘ব্যক্তিগত আক্রমণে বিশ্বাসী নই’
0:00 / 0:00
1x