দৈনিক সোজা সাপটা

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ২০২৬-২৭ অর্থবছরের জন্য প্রায় ১ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হবে বৃহস্পতিবার

আসছে কোটি টাকার বাজেট

আসছে কোটি টাকার বাজেট
আসছে কোটি টাকার বাজেট

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ২০২৬-২৭ অর্থবছরের জন্য প্রায় ১ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হবে বৃহস্পতিবার (৩০ জুলাই)। এটি নাসিকের ১৫তম বাজেট এবং সংস্থাটির ইতিহাসে সবচেয়ে বড় বাজেট।
নগর ভবনে আয়োজিত অনুষ্ঠানে নাসিকের প্রশাসক সাখাওয়াত হোসেন খান বাজেট ঘোষণা করবেন। প্রস্তাবিত বাজেটে সুপেয় পানির সরবরাহ সম্প্রসারণ, মশক নিয়ন্ত্রণ, খাল খনন ও পুনরুদ্ধার এবং নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রমে বিশেষ বরাদ্দ রাখা হয়েছে।
নাসিক সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরের ৭০৪ কোটি ৬১ লাখ টাকার সংশোধিত বাজেটের তুলনায় এবার বাজেটের আকার প্রায় ৩০০ কোটি টাকা বৃদ্ধি পেয়েছে। প্রস্তাবিত বাজেটে মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ৯০০ কোটি টাকা। ফলে ১০০ কোটিরও বেশি উদ্বৃত্ত রাখার পরিকল্পনা করা হয়েছে।
বাজেটে নগরবাসীর দীর্ঘদিনের ভোগান্তির বিষয়গুলোকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। সুপেয় পানির সরবরাহ বৃদ্ধি, মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার, খাল খনন ও পুনরুদ্ধারের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন এবং বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়নের জন্য সংশ্লিষ্ট খাতে অতিরিক্ত বরাদ্দ রাখা হয়েছে। পাশাপাশি নাগরিক সেবার মানোন্নয়নে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ খাতেও বাড়তি অর্থ বরাদ্দের প্রস্তাব রয়েছে।
বাজেটের অর্থায়নের প্রধান উৎস হিসেবে ধরা হয়েছে নাসিকের নিজস্ব রাজস্ব আয়। এছাড়া পানি সরবরাহ খাতের আয়, সরকারি উন্নয়ন সহায়তা, বৈদেশিক সহায়তাপুষ্ট প্রকল্প এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) থেকে প্রাপ্ত অর্থও বাজেট বাস্তবায়নের গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে বিবেচনা করা হয়েছে।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর নাসিকের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে অপসারণ করা হয়। এরপর দুজন সরকারি কর্মকর্তা প্রশাসকের দায়িত্ব পালন করেন। বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব গ্রহণের পর এবারই প্রথম একজন রাজনৈতিক প্রশাসকের নেতৃত্বে নাসিকের বাজেট ঘোষণা হতে যাচ্ছে।
সংশ্লিষ্টদের মতে, রাজস্ব আদায় বৃদ্ধি, চলমান উন্নয়ন প্রকল্পের অর্থায়ন নিশ্চিত করা এবং নতুন প্রকল্প অন্তর্ভুক্ত করার পরিকল্পনার ভিত্তিতেই এবার রেকর্ড পরিমাণ বাজেট প্রস্তাব করা হচ্ছে। তবে ঘোষিত বাজেটের কতটা বাস্তবায়ন হবে, সেটিই এখন নগরবাসীর প্রধান প্রত্যাশা।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

আসছে কোটি টাকার বাজেট

প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
আসছে কোটি টাকার বাজেট
0:00 / 0:00
1x