দৈনিক সোজা সাপটা

জীবনের প্রতিটি পর্যায়ে তিনি অন্যায়, হত্যা ও নির্যাতনের বিরুদ্ধে কথা বলেছেন। অথচ আজ তাকেই আসামির কাঠগড়ায় দাঁড়াতে

আমি প্রতিবাদ করেছি সবসময়, আজ আমিই অপরাধী?

জীবনের প্রতিটি পর্যায়ে তিনি অন্যায়, হত্যা ও নির্যাতনের বিরুদ্ধে কথা বলেছেন। অথচ আজ তাকেই আসামির কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে। এ অবস্থায় নিজের বিচার তিনি নারায়ণগঞ্জবাসীর ওপর ছেড়ে দিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। 
মঙ্গলবার (২৯ জুলাই) সকালে নারায়ণগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরীর আদালতে হাজিরা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
আদালত প্রাঙ্গণ থেকে বেরিয়ে আইভী বলেন, “আমি প্রতিবাদ করেছি সবসময় হত্যার বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে। আজ আমিই কী অপরাধী? এটার বিচার আল্লাহ আছেন, নারায়ণগঞ্জবাসী আছেন। তারাই দেখবেন।”
পুলিশের কাজে বাধা দেওয়া এবং আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলার অভিযোগে দায়ের করা মামলায় হাজিরা দিতে এদিন আদালতে উপস্থিত হন সাবেক এই মেয়র। শুনানি শেষে আদালত তার শারীরিক অবস্থা বিবেচনায় নিয়ে মামলার চার্জশিট দাখিল না হওয়া পর্যন্ত তার পরিবর্তে আইনজীবীর মাধ্যমে হাজিরা দেওয়ার আবেদন মঞ্জুর করেন।
আইভীর আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন জানান, দীর্ঘ সময় কারাবন্দি থাকার কারণে তার শারীরিক অবস্থা আগের মতো নেই। সে বিষয়টি আদালতের নজরে এনে আইনজীবীর মাধ্যমে হাজিরার অনুমতি চাওয়া হয়েছিল।
তিনি বলেন, “বিজ্ঞ আদালত আমাদের আবেদন গ্রহণ করেছেন। এখন মামলার চার্জশিট দাখিলের আগ পর্যন্ত তার পক্ষে আইনজীবী হাজিরা দিতে পারবেন। তবে সাক্ষ্যগ্রহণ ও বিচার কার্যক্রম শুরু হলে আইভীকে ব্যক্তিগতভাবে আদালতে উপস্থিত হতে হবে।”
তিনি আরও বলেন, এই সুবিধা শুধুমাত্র সংশ্লিষ্ট মামলার ক্ষেত্রেই প্রযোজ্য। অন্য মামলাগুলোতে এখনো এ ধরনের কোনো আদেশ হয়নি।
প্রসঙ্গত, ২০২৫ সালের ৯ মে ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার নিজ বাসভবন ‘চুনকা কুটির’ থেকে ডা. সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের আগে রাতভর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে তার সমর্থক ও স্থানীয় বাসিন্দাদের উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে ভোরে তাকে নিয়ে যাওয়ার সময় পুলিশের গাড়িবহরে বাধা ও হামলার অভিযোগ ওঠে।
ওই ঘটনার পর নারায়ণগঞ্জ সদর থানায় দায়ের করা মামলায় আইভীসহ একাধিক ব্যক্তিকে আসামি করা হয়। সেই মামলাতেই মঙ্গলবার আদালতে হাজিরা দেন সাবেক এই মেয়র।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

আমি প্রতিবাদ করেছি সবসময়, আজ আমিই অপরাধী?

প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x