নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবাসহ চারজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা ইয়াবা জব্দ করা হয়।
সোমবার (২৭ জুলাই) ভোর ৪টা ৫০ মিনিটে রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ৫ নম্বর ক্যানেল এলাকার কবির মিয়ার বাড়ির সামনের কাঁচা সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন— মো. সাকিব (২৫), মোহাম্মদ হোবাইব (২৭), মো. রাশেদুল ইসলাম (২৪) এবং মো. নাইমুর রহমান (২৬)।
অভিযানের সময় তাদের হেফাজত থেকে মোট ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার মোট ওজন প্রায় ৫০ গ্রাম। উদ্ধারকৃত মাদক জব্দ তালিকামূলে জব্দ করা হয়েছে।
জেলা গোয়েন্দা শাখার (সি জোন) অফিসার ইনচার্জ পরিদর্শক আব্দুল মান্নানের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মো. জহিরুল ইসলাম জানান, গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রূপগঞ্জ থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

Safari-র নিচের Share (⬆) বাটনে চাপুন, তারপর "Add to Home Screen" বেছে নিন।
আপনার মতামত লিখুন