দৈনিক সোজা সাপটা

পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে নারায়ণগঞ্জকে গড়ে তুলতে জেলাজুড়ে একযোগে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের প্রস্তুতি শুরু করেছে

সকল সরকারি অফিসে পরিচ্ছন্নতা অভিযান

সকল সরকারি অফিসে পরিচ্ছন্নতা অভিযান
সকল সরকারি অফিসে পরিচ্ছন্নতা অভিযান

পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে নারায়ণগঞ্জকে গড়ে তুলতে জেলাজুড়ে একযোগে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের প্রস্তুতি শুরু করেছে জেলা প্রশাসন। জেলা প্রশাসক মো. রায়হান কবিরের নির্দেশনায় আজ রবিবার জেলার সকল সরকারি অফিসে একযুগে এ কর্মসূচি পালন করা হবে।
জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী জেলার বিভিন্ন সরকারি দপ্তরে ইতোমধ্যে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতার প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু হয়েছে।
গতকাল শনিবার  নারায়ণগঞ্জের সকল উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধ এবং জলাবদ্ধতা নিরসনে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রস্তুতিমূলক পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। প্রতি শনিবার নারায়ণগঞ্জের সকল উপজেলা প্রশাসন এ কর্মসূচি পালন করে আসছে।
জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, পরিচ্ছন্নতার বিষয়ে সচেতন হওয়া জরুরি। এই নারায়ণগঞ্জ আমাদের। তাই আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমাদের সবার। আমার বিশ্বাস, আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় নারায়ণগঞ্জকে একটি পরিষ্কার-পরিচ্ছন্ন নগরী হিসেবে বাস্তবায়ন করতে পারব।
তিনি আরো বলেন, জেলার সকল উপজেলা কে পরিচ্ছন্ন উপজেলা গঠনের লক্ষ্যে আগামীকাল থেকে জেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক স্কুল,  মাদ্রাসা, কলেজ শিক্ষার্থী সহ বিভিন্ন সামাজিক সংগঠনের  মধ্যে সচেতনতা তৈরির জন্য উদ্বুদ্ধকরণ সভা আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে। 
একইসঙ্গে প্রতিটি ওয়ার্ডে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা ও জনসচেতনতা তৈরির জন্য স্বেচ্ছাসেবী দল গঠনের উদ্যোগ  নেওয়ার কথা বলা  হয়েছে। 
স্থানীয়রা মনে করছেন, জেলা প্রশাসকের এ উদ্যোগ অব্যাহত থাকলে নারায়ণগঞ্জ অচিরেই  পরিষ্কার  পরিচ্ছন্নতার রোল মডেল হিসেবে পরিচিতি পাবে।তার এই কার্যক্রমকে নারায়ণগঞ্জ জেলাবাসি সাধুবাদ জানিয়েছেন এবং ধন্যবাদ জানিয়েছেন। পাশাপাশি এই কার্যক্রমের কারণে  সর্বমহলই জেলা প্রশাসকের প্রশংসার জোয়ার বইছে।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

সকল সরকারি অফিসে পরিচ্ছন্নতা অভিযান

প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সকল সরকারি অফিসে পরিচ্ছন্নতা অভিযান
0:00 / 0:00
1x