দৈনিক সোজা সাপটা

ঢাকা থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত মেট্রোরেল (এমআরটি) লাইন সম্প্রসারণ এবং নারায়ণগঞ্জ শহরকে পুনরায় এই প্রকল্পের আওতাভুক্ত

প্রধানমন্ত্রীর কাছে এমপি দিপুর চিঠি

প্রধানমন্ত্রীর কাছে এমপি দিপুর চিঠি
প্রধানমন্ত্রীর কাছে এমপি দিপুর চিঠি

ঢাকা থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত মেট্রোরেল (এমআরটি) লাইন সম্প্রসারণ এবং নারায়ণগঞ্জ শহরকে পুনরায় এই প্রকল্পের আওতাভুক্ত করার দাবি জানিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে চিঠি দিয়েছেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া (দিপু)।
চিঠিতে তিনি উল্লেখ করেন, ক্ষুদ্র আয়তনের নারায়ণগঞ্জ জেলায় প্রায় এক কোটি মানুষের বসবাস। দেশের অন্যতম বৃহৎ শিল্পাঞ্চল হিসেবে খ্যাত এ জেলায় সাড়ে সাত হাজারের বেশি ছোট-বড় কারখানা রয়েছে, যেখানে দেশের মোট নিটওয়্যার উৎপাদনের প্রায় ৫৫ শতাংশ বাস্তবায়িত হয়। এছাড়া পানাম সিটিসহ ঐতিহ্যবাহী স্থানগুলো দেখতে প্রতিদিন অসংখ্য দেশি-বিদেশি পর্যটক এ অঞ্চলে আসেন। কিন্তু মানসম্মত গণপরিবহনের অভাবে প্রতিদিন ঢাকা-নারায়ণগঞ্জ রুটে যাতায়াতকারী লাখ লাখ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
সংসদ সদস্য চিঠিতে আরও জানান, প্রাথমিক পরিকল্পনায় এমআরটি লাইন সাইনবোর্ড, ভূইগড়, জালকুড়ি, শিবমার্কেট ও চাষাঢ়া হয়ে নারায়ণগঞ্জ বাস টার্মিনাল পর্যন্ত সংযুক্ত করার কথা ছিল। তবে সম্প্রতি নারায়ণগঞ্জ শহরকে বাদ দিয়ে নতুন পরিকল্পনার গুঞ্জন উঠায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র অসন্তোষ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে এই রুটে মেট্রোরেল বহাল রাখার দাবিতে সচেতন নাগরিকরা মানববন্ধন ও সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হয়েছেন।
তিনি বলেন, ঢাকা-নারায়ণগঞ্জ এমআরটি লাইন চালু হলে এই অঞ্চলের দীর্ঘদিনের যানজট সমস্যার স্থায়ী সমাধান হবে। পাশাপাশি পর্যটন ও পরিবেশবান্ধব শিল্পখাতে বিদেশি বিনিয়োগের নতুন সম্ভাবনা তৈরি হবে।
জনভোগান্তি দূর করা এবং অর্থনৈতিক গতিশীলতা বজায় রাখার স্বার্থে নারায়ণগঞ্জ বাস টার্মিনাল পর্যন্ত এমআরটি লাইনের পূর্বপরিকল্পনা বহাল রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তিনি প্রধানমন্ত্রীর প্রতি বিশেষ অনুরোধ জানান।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

প্রধানমন্ত্রীর কাছে এমপি দিপুর চিঠি

প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
প্রধানমন্ত্রীর কাছে এমপি দিপুর চিঠি
0:00 / 0:00
1x