নারায়ণগঞ্জের রূপগঞ্জে তিনটি ফার্মেসিকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (২৩ জুলাই) উপজেলার গাউছিয়া ও ভুলতা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন জানায়, জনস্বাস্থ্য সুরক্ষা, নিরাপদ ঔষধ ও কসমেটিকসের সুষ্ঠু বাজারব্যবস্থা নিশ্চিত করা এবং প্রচলিত আইনের যথাযথ বাস্তবায়নের লক্ষ্যে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানে ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর আওতায় মোট তিনটি মামলা দায়ের করা হয়। এর মধ্যে একজনকে ২০ হাজার টাকা এবং অপর দুইজনকে ১৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
রূপগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ মারজানুর রহমান জানান, জনস্বার্থে আইন বাস্তবায়ন এবং নিরাপদ ও মানসম্মত ঔষধ ও কসমেটিকসের সরবরাহ নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২৬

Safari-র নিচের Share (⬆) বাটনে চাপুন, তারপর "Add to Home Screen" বেছে নিন।
আপনার মতামত লিখুন