জনসাধারণের অভিযোগ, সমস্যা ও বিভিন্ন সরকারি সেবা-সংক্রান্ত বিষয় দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নিয়মিত সাপ্তাহিক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ জুলাই) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ গণশুনানির আয়োজন করা হয়।
গণশুনানিতে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির।
গণশুনানিতে জেলার বিভিন্ন এলাকা থেকে আসা সেবাপ্রার্থীরা ভূমি-সংক্রান্ত জটিলতা, নামজারি, খাস জমি, সামাজিক সমস্যা, নাগরিক সেবা, অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে তাদের অভিযোগ ও সমস্যার কথা তুলে ধরেন। জেলা প্রশাসক প্রতিটি আবেদনকারীর বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও দ্রুত নিষ্পত্তির নির্দেশনা দেন।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জনসাধারণ যাতে হয়রানি ছাড়াই সরকারি সেবা পেতে পারেন এবং বিভিন্ন সমস্যার দ্রুত সমাধান নিশ্চিত হয়, সে লক্ষ্যেই প্রতি বুধবার এ সাপ্তাহিক গণশুনানির আয়োজন করা হচ্ছে।
সভায় জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া এবং তাদের অভিযোগ দ্রুত নিষ্পত্তি করা জেলা প্রশাসনের অন্যতম অগ্রাধিকার। সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি জনভোগান্তি কমাতে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেন তিনি।
জেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, গণশুনানিতে প্রাপ্ত অভিযোগগুলোর অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে এবং অধিকাংশ বিষয় দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে সাধারণ মানুষ সহজেই সরকারি সেবা গ্রহণ করতে পারেন।
এসময় জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

Safari-র নিচের Share (⬆) বাটনে চাপুন, তারপর "Add to Home Screen" বেছে নিন।
আপনার মতামত লিখুন