প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারের জন্য সরকারের ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির কার্যক্রম শুরু হচ্ছে নারায়ণগঞ্জে। এ লক্ষ্যে রূপগঞ্জ উপজেলায় ‘ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬’ পরিচালনার জন্য তথ্য সংগ্রহকারী (এনুমারেটর) ও সুপারভাইজার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (২২ জুলাই) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে আগামী ১ আগস্ট থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত দেশব্যাপী ফ্যামিলি কার্ড শুমারি পরিচালিত হবে। শুমারির মাধ্যমে প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারগুলোর তথ্য সংগ্রহ করে ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় আনা হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, তথ্য সংগ্রহকারী পদে আবেদনকারীদের ন্যূনতম এইচএসসি বা সমমান পাস হতে হবে। বয়সসীমা ১৮ থেকে ৪০ বছর। নারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এবং মোট নিয়োগের অন্তত ৫০ শতাংশ নারী থেকে নেওয়ার পরিকল্পনা রয়েছে। এছাড়া স্নাতক বা তদূর্ধ্ব ডিগ্রিধারী, বিবিএসের জরিপে কাজের অভিজ্ঞতা এবং ট্যাবলেট বা স্মার্টফোন ব্যবহারে দক্ষ প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।
সুপারভাইজার পদে আবেদনকারীদের ন্যূনতম স্নাতক ডিগ্রিধারী হতে হবে। বয়স নির্ধারণ করা হয়েছে ২৫ থেকে ৪৫ বছর। তথ্য সংগ্রহ কার্যক্রম তদারকি, পুনঃযাচাই এবং ওয়েব অ্যাপের মাধ্যমে দৈনিক প্রতিবেদন দাখিলের দায়িত্ব পালন করবেন তারা।
আগ্রহীরা ২১ জুলাই থেকে ২৩ জুলাই পর্যন্ত রূপগঞ্জ উপজেলা সমাজসেবা কার্যালয় থেকে আবেদনপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন। একই সময়ের মধ্যে উপজেলা সমাজসেবা কার্যালয়ের ওয়েবসাইট থেকেও আবেদনপত্র সংগ্রহের সুযোগ রাখা হয়েছে। আগামী ২৫ জুলাই সম্ভাব্য ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, নির্বাচিত তথ্য সংগ্রহকারীদের প্রতিদিন বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করতে হবে এবং শুমারিতে সংগৃহীত তথ্যের গোপনীয়তা নিশ্চিত করতে হবে। ভুল তথ্য প্রদান, তথ্য জালিয়াতি কিংবা কোনো পরিবারকে ফ্যামিলি কার্ড পাওয়ার প্রতিশ্রুতি দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। এসব শর্ত লঙ্ঘন করলে সম্মানী বাতিলের পাশাপাশি আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

Safari-র নিচের Share (⬆) বাটনে চাপুন, তারপর "Add to Home Screen" বেছে নিন।
আপনার মতামত লিখুন