দৈনিক সোজা সাপটা

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের সঙ্গে

ইউডিসিজিপি প্রকল্প পরিচালকের সঙ্গে সাক্ষাৎ

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের সঙ্গে Urban Development Cell for Governance Project (UDCGP)-এর প্রকল্প পরিচালক (চউ)-এর সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) সকালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে নগর পরিকল্পনা, টেকসই নগর উন্নয়ন, সুশাসন নিশ্চিতকরণ এবং নাগরিকবান্ধব সেবা সম্প্রসারণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা নুর কুতুবুল আলমসহ সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সাক্ষাতে নগর উন্নয়নের বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নে সমন্বিত উদ্যোগ, আধুনিক নগর ব্যবস্থাপনা, অবকাঠামোগত উন্নয়ন এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে মতবিনিময় করা হয়। পাশাপাশি নাগরিকদের জন্য উন্নত ও কার্যকর সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
শেষে উভয় পক্ষ নারায়ণগঞ্জকে একটি পরিকল্পিত, আধুনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে যৌথভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ইউডিসিজিপি প্রকল্প পরিচালকের সঙ্গে সাক্ষাৎ

প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x