দৈনিক সোজা সাপটা

মাদকের অপব্যবহার রোধ ও মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে নারায়ণগঞ্জের

মাদকবিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড

মাদকবিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড
মাদকবিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড

মাদকের অপব্যবহার রোধ ও মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। অভিযানে মাদকদ্রব্য গ্রহণ ও সংরক্ষণের অপরাধ প্রমাণিত হওয়ায় তিনজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মো. কাউসার মীর (২২), মো. সজিব (৩০) ও মো. হোসেন পারভেজকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
রূপগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক, সন্ত্রাস ও জনশৃঙ্খলা পরিপন্থী সব অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। জনস্বার্থে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

মাদকবিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড

প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

featured Image

মাদকের অপব্যবহার রোধ ও মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। অভিযানে মাদকদ্রব্য গ্রহণ ও সংরক্ষণের অপরাধ প্রমাণিত হওয়ায় তিনজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মো. কাউসার মীর (২২), মো. সজিব (৩০) ও মো. হোসেন পারভেজকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
রূপগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক, সন্ত্রাস ও জনশৃঙ্খলা পরিপন্থী সব অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। জনস্বার্থে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

দৈনিক সোজা সাপটা

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
মাদকবিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড
0:00 / 0:00
1x