দৈনিক সোজা সাপটা

নারায়ণগঞ্জ শহরের ৩০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল এবং নারায়ণগঞ্জ জেনারেল

হাসপাতালের সেবার মানোন্নয়নে সভা

হাসপাতালের সেবার মানোন্নয়নে সভা
হাসপাতালের সেবার মানোন্নয়নে সভা

নারায়ণগঞ্জ শহরের ৩০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল এবং নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দুই হাসপাতালের চিকিৎসাসেবার মান উন্নয়ন, রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ এবং সার্বিক ব্যবস্থাপনা আরও কার্যকর করার লক্ষ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
শনিবার (১৮ জুলাই) অনুষ্ঠিত সভায় হাসপাতাল দুটির অবকাঠামোগত উন্নয়ন, পরিচ্ছন্নতা বজায় রাখা, জনবল ব্যবস্থাপনা, রোগীদের জন্য উন্নত সেবা নিশ্চিতকরণ এবং প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়।
এ সময় হাসপাতালগুলোর বিদ্যমান সমস্যা চিহ্নিত করে তা দ্রুত সমাধানের লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পাশাপাশি চিকিৎসাসেবার গুণগত মান বৃদ্ধি এবং রোগীদের ভোগান্তি কমাতে সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্যরা উপস্থিত থেকে নিজ নিজ মতামত তুলে ধরেন এবং স্বাস্থ্যসেবার মান উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্ব দেন।
এসময় নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) রায়হান কবিরসহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

হাসপাতালের সেবার মানোন্নয়নে সভা

প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
হাসপাতালের সেবার মানোন্নয়নে সভা
0:00 / 0:00
1x