দৈনিক সোজা সাপটা

স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে দেশের প্রতিটি উপজেলা হাসপাতালকে ১০১ শয্যায়

সকল উপজেলা হাসপাতাল ১০১ শয্যা হচ্ছে

সকল উপজেলা হাসপাতাল ১০১ শয্যা হচ্ছে
সকল উপজেলা হাসপাতাল ১০১ শয্যা হচ্ছে

স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে দেশের প্রতিটি উপজেলা হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করার কাজ শুরু করেছে সরকার বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. ইসমাইল জাবিউল্লাহ।
তিনি বলেন, বিভাগীয় পর্যায়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বিশেষায়িত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং হাসপাতালের সব কার্যক্রম ডিজিটালাইজড করার পরিকল্পনাও সরকারের রয়েছে।
শনিবার (১৮ জুলাই) রাজধানীর সরকারি কর্মচারী হাসপাতালে ঠোঁট ও তালুকাটা শিশুদের জন্য বিনামূল্যে বিশেষ অস্ত্রোপচার কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে জানানো হয়, দেশে প্রতিবছর প্রায় পাঁচ হাজার শিশু জন্মগতভাবে ঠোঁটকাটা ও তালুকাটা সমস্যায় আক্রান্ত হয়ে জন্মায়।
এসব শিশুকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সরকারি কর্মচারী হাসপাতালে বিনামূল্যে বিশেষ অস্ত্রোপচার কর্মসূচি চালু করা হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে ইসমাইল জাবিউল্লাহ বলেন, বিশ্বব্যাপী প্রতি ৫০০ থেকে ৬০০ নবজাতকের মধ্যে একজন ঠোঁট বা তালুকাটা সমস্যাসহ জন্মগ্রহণ করে।
বাংলাদেশে প্রতিবছর প্রায় পাঁচ হাজার শিশু এ ধরনের জন্মগত সমস্যার মুখোমুখি হয়। একটি সফল অস্ত্রোপচার শুধু একটি মুখ নয়, বরং একটি পুরো জীবন বদলে দিতে পারে।
তিনি জন্মগত এ ধরনের ত্রুটি সম্পর্কে জনসচেতনতা বাড়ানো এবং সময়মতো অস্ত্রোপচার নিশ্চিত করতে সরকারের সমন্বিত উদ্যোগের কথাও তুলে ধরেন।
বিনামূল্যে অস্ত্রোপচার কর্মসূচির উদ্বোধনের পর সরকারি কর্মচারী হাসপাতালের কল সেন্টারেরও উদ্বোধন করেন জনপ্রশাসন উপদেষ্টা।
অনুষ্ঠানে জনপ্রশাসন ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

সকল উপজেলা হাসপাতাল ১০১ শয্যা হচ্ছে

প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সকল উপজেলা হাসপাতাল ১০১ শয্যা হচ্ছে
0:00 / 0:00
1x