দৈনিক সোজা সাপটা

নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীব

প্রতিটি হত্যার বিচার করা হবে -- মাসুকুল ইসলাম রাজীব

নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীব বলেছেন, বিএনপি সরকার ক্ষমতায় এসেছে মাত্র চার মাস। অবশ্যই এই জুলাই হত্যাকান্ডের বিচার এই বাংলাদেশের মাটিতে হবে৷ কিন্তু আইন তার নিজস্ব গতিতে চলবে। 
মঙ্গলবার (১৬ জুলাই) শহরের হাজীগঞ্জ এলাকায় জুলাই স্মৃতি স্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে একথা বলেন তিনি। 
তিনি আরও বলেন, প্রতিটি মানুষের বিচার পাওয়ার অধিকার রয়েছে। আইন তার গতিতে চলবে। প্রতিটি হত্যার বিচার করা হবে।
তিনি বলেন, চেতনার কথা আমরা বলি। আমরা গত ষোল বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছি। তবে কিছু মানুষের আচরণ দেখলে মনে হয় দেশ বিনির্মানের যে স্বপ্ন দেশবাসী দেখেছে সেই স্বপ্ন প্রতি পদে বাধাগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে। 
আমরা বাংলাদেশের মানুষের স্বপ্ন নতুন বাংলাদেশ বিনির্মানের সেটা তারেক রহমানের নেতৃত্বে আমরা বাস্তবায়ন করবো। অবশ্যই আমরা জুলাইয়ের শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করি। তাদের অবদান বাংলাদেশের মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করে।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

প্রতিটি হত্যার বিচার করা হবে -- মাসুকুল ইসলাম রাজীব

প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x