দৈনিক সোজা সাপটা

জুলাই শহীদ দিবস-২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে জেলা পুলিশ। 

জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে হাজীগঞ্জে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী।
এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পুষ্পস্তবক অর্পণের পর জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
পরে পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত জুলাই শহীদ দিবসের আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে অংশ নেন এবং বক্তব্য প্রদান করেন।
আলোচনা সভায় তিনি জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং বলেন, তাদের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি

প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৬

featured Image

জুলাই শহীদ দিবস-২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে জেলা পুলিশ। 
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে হাজীগঞ্জে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী।
এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পুষ্পস্তবক অর্পণের পর জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
পরে পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত জুলাই শহীদ দিবসের আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে অংশ নেন এবং বক্তব্য প্রদান করেন।
আলোচনা সভায় তিনি জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং বলেন, তাদের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

দৈনিক সোজা সাপটা

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি
0:00 / 0:00
1x