নারায়ণগঞ্জ আদালত প্রাঙ্গণে হামলার অভিযোগ এনে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ধর্মগঞ্জ এলাকার বাসিন্দা মো. আওলাদ হোসেন (৪৪)।
অভিযোগে তিনি জানান, বুধবার (১৫ জুলাই) একটি মামলায় হাজিরা শেষে আদালত প্রাঙ্গণ থেকে বের হওয়ার সময় তার স্ত্রী সালমা বেগম, শ্যালক জাহাঙ্গীর, ইকবালসহ কয়েকজন তাকে মারধর করেন।
এ সময় লোহার রড দিয়ে মাথায় আঘাত করলে তিনি আহত হন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা চলে যায় এবং তাকে ও তার পরিবারকে প্রাণনাশ ও সম্মানহানির হুমকি দেয় বলেও অভিযোগ করেন তিনি।
এ বিষয়ে ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব জানান, আমরা লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

Safari-র নিচের Share (⬆) বাটনে চাপুন, তারপর "Add to Home Screen" বেছে নিন।
আপনার মতামত লিখুন