ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

সিনিয়র সাংবাদিক মিন্টুর রোগমুক্তিতে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে দোয়া

সোজা সাপ্টা ডেস্ক সোজা সাপ্টা ডেস্ক

প্রকাশিত: ১৫ জুলাই, ২০২৬

সিনিয়র সাংবাদিক মিন্টুর রোগমুক্তিতে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে দোয়া

নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সদস্য ও প্রবীণ সাংবাদিক হাফিজুর রহমান মিন্টুর আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় এক বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৫ জুলাই) বাদ আসর নারায়ণগঞ্জ প্রেসক্লাব নামাজ ঘরে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেসক্লাব সভাপতি আবু সাউদ মাসুদ, সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, সাবেক সভাপতি হাবিবুর রহমান বাদল, সাবেক সভাপতি মাহাবুবুর রহমান মাসুম, সাবেক সভাপতি আরিফ আলম দিপু এবং সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন।

এছাড়াও প্রবীণ এই সাংবাদিকের রোগমুক্তি কামনায় শরিক হন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি বিল্লাল হোসেন রবিন, যুগ্ম সম্পাদক আহসান সাদিক শাওন, কোষাধ্যক্ষ আনিসুর রহমান জুয়েল, প্রেসক্লাব সদস্য নাহিদ আজাদ, মাসুমুজ্জামান, রফিকুল ইসলাম রফিক, এম আর কামাল, আমির হোসাইন স্মিথ ও সাইফুল ইসলাম সায়েম প্রমুখ।

মোনাজাতে গুরুতর অসুস্থ প্রবীণ সাংবাদিক হাফিজুর রহমান মিন্টুর দ্রুত ও পূর্ণাঙ্গ আরোগ্য কামনা করে মহান আল্লাহ তাআলার দরবারে বিশেষ প্রার্থনা করা হয়। একই সাথে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের অন্যান্য অসুস্থ সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন প্রেসক্লাব নামাজ ঘরের ইমাম। এসময় উপস্থিত সাংবাদিকদের উপস্থিতিতে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

Link copied!