ফতুল্লা মডেল থানা পরিদর্শণ করেছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক রায়হান কবির।
পরিদর্শনকালে তিনি থানার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সেবার মান, বিভিন্ন শাখার কার্যক্রম এবং অবকাঠামোগত সুবিধা ঘুরে দেখেন। এ সময় থানায় আগত সেবাপ্রার্থীদের সঙ্গে কথা বলে তাদের মতামত শোনেন এবং পুলিশ সদস্যদের জনগণকে দ্রুত, আন্তরিক ও হয়রানিমুক্ত সেবা প্রদানের নির্দেশনা দেন।
পরিদর্শনের শুরুতে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুব আলম জেলা প্রশাসককে ফুল দিয়ে স্বাগত জানান এবং থানার সার্বিক কার্যক্রম সম্পর্কে সংক্ষিপ্তভাবে অবহিত করেন। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. ফয়েজ উদ্দিন আহম্মেদ,,ফতুল্লা মডেল থানার পরিদর্শক (অপারেশন) মো. আজিজসহ থানার অন্যান্য পুলিশ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে জেলা প্রশাসক থানার কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়ন, সেবার মান বৃদ্ধি এবং জনগণের আস্থা অর্জনে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

আপনার মতামত লিখুন :