নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বর মাসে দেশে ফিরে দলের নেতাকর্মীদের নিয়ে আত্মসমর্পণ করবেন বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন। তার এমন ঘোষণার পর রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে শেখ হাসিনার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানও কি দেশে ফিরবেন?
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে ভারতে অবস্থানরত শেখ হাসিনা ডিসেম্বর মাসে বাংলাদেশে ফিরে স্বেচ্ছায় আত্মসমর্পণের পরিকল্পনা করছেন। তিনি সাক্ষাৎকারে বলেছেন, গ্রেপ্তার কিংবা মৃত্যুর ঝুঁকি থাকলেও তিনি দেশে ফিরতে চান এবং আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে প্রস্তুত। তবে তার এই ঘোষণাকে ঘিরে দেশের রাজনীতিতে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
গত বছরের জুলাই গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। ছাত্র-জনতার আন্দোলন দমনে প্রাণঘাতী শক্তি ব্যবহারের অভিযোগে শেখ হাসিনাসহ দলটির অনেক শীর্ষ নেতার বিরুদ্ধে হত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ ওঠে। বিভিন্ন মামলায় অভিযুক্ত হন নারায়ণগঞ্জের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানও।
নারায়ণগঞ্জে ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনের সময় সংঘটিত সহিংসতা, গুলিবর্ষণ এবং প্রাণহানির ঘটনায় শামীম ওসমানের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়েছে। আন্তর্জাতিক ট্রাইবুনালে তার বিচার চলমান রয়েছে।
আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই প্রকাশ্যে দেখা যায়নি শামীম ওসমানকে। তিনি বর্তমানে কোথায় অবস্থান করছেন, তা নিয়েও রয়েছে নানা জল্পনা। জানা গেছে বর্তমানে তিনি দুবাইয়ের আজমান শহরে আছেন।
নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গনেও এ নিয়ে চলছে আলোচনা। কেউ কেউ মনে করছেন, শেখ হাসিনা যদি সত্যিই দেশে ফিরে আত্মসমর্পণ করেন, তাহলে তার ঘনিষ্ঠ রাজনৈতিক সহযোদ্ধাদের ওপরও একই ধরনের চাপ তৈরি হতে পারে। আবার অনেকে মনে করছেন, মামলার জটিলতা ও আইনি ঝুঁকির কারণে অনেক নেতাই দেশে ফিরতে অনাগ্রহী হতে পারেন।

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

Safari-র নিচের Share (⬆) বাটনে চাপুন, তারপর "Add to Home Screen" বেছে নিন।
আপনার মতামত লিখুন