ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নিয়মিত সচেতনতামূলক মাইকিং কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (৭ জুলাই) সকাল থেকে নগরীর বিভিন্ন সড়ক ও আবাসিক এলাকায় এ কার্যক্রম চালানো হয়।
মাইকিংয়ের মাধ্যমে নাগরিকদের বাসাবাড়ি ও আশপাশে কোথাও যেন তিন দিনের বেশি পরিষ্কার পানি জমে না থাকে, ফুলের টব, পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা, বোতলসহ পানি জমতে পারে এমন পাত্র নিয়মিত পরিষ্কার করার আহ্বান জানানো হয়। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে নিজ নিজ বাসা, আঙিনা ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা নূর কুতুবুল আলম জানান,ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত মশক নিয়ন্ত্রণ কার্যক্রমের পাশাপাশি জনসচেতনতামূলক প্রচারণাও অব্যাহত থাকবে। সিটি করপোরেশন মনে করে, নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ ও সচেতনতাই ডেঙ্গুসহ মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে সবচেয়ে কার্যকর ভূমিকা রাখতে পারে।

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৬

Safari-র নিচের Share (⬆) বাটনে চাপুন, তারপর "Add to Home Screen" বেছে নিন।
আপনার মতামত লিখুন