দৈনিক সোজা সাপটা

নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও আশপাশের কয়েকটি এলাকায় আগামী ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

২৪ ঘণ্টা গ্যাস থাকবে না

২৪ ঘণ্টা গ্যাস থাকবে না
২৪ ঘণ্টা গ্যাস থাকবে না

নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও আশপাশের কয়েকটি এলাকায় আগামী ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। ঢাকা-সিলেট মহাসড়কের উন্নয়ন কাজের অংশ হিসেবে বিদ্যমান গ্যাস পাইপলাইন স্থানান্তরের জন্য এ সাময়িক গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।

শনিবার (২৭ জুন) তিতাস গ্যাস কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাউথ এশিয়া সাবরিজিওনাল ইকোনমিক কো-অপারেশন (সাসেক) প্রকল্পের আওতায় ঢাকা-সিলেট মহাসড়ক উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে রূপগঞ্জের গোলাকান্দাইল মোড়ে বিদ্যমান সঞ্চালন ও বিতরণ গ্যাস পাইপলাইন স্থানান্তরের কাজ করা হবে।

এ কারণে আগামী ২৮ জুন (রোববার) সকাল ৯টা থেকে ২৯ জুন (সোমবার) সকাল ৯টা পর্যন্ত মোট ২৪ ঘণ্টা ভূলতা, গাউছিয়া, মুড়াপাড়া, আড়াইহাজার ও কাঞ্চন এলাকার সকল শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়া, এসব এলাকার আশপাশের সংলগ্ন এলাকাগুলোতেও গ্যাসের স্বল্পচাপ বা সরবরাহ বিঘ্নিত হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, উন্নয়ন কাজ দ্রুত সম্পন্ন করে নির্ধারিত সময়ের মধ্যেই গ্যাস সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা করা হবে। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

এদিকে দীর্ঘ সময় গ্যাস সরবরাহ বন্ধ থাকার খবরে সংশ্লিষ্ট এলাকার আবাসিক গ্রাহক, ব্যবসায়ী ও শিল্পকারখানার মালিকদের মধ্যে আগাম প্রস্তুতি নেওয়ার তৎপরতা দেখা গেছে। বিশেষ করে হোটেল-রেস্তোরাঁ ও ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠানগুলো বিকল্প জ্বালানির ব্যবস্থা করতে শুরু করেছে।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

২৪ ঘণ্টা গ্যাস থাকবে না

প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
২৪ ঘণ্টা গ্যাস থাকবে না
0:00 / 0:00
1x