দৈনিক সোজা সাপটা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিশেষ অভিযান চালিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর পোস্টারসহ নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী নাজমুল খান শান্তকে গ্রেপ্তার করেছে

পোস্টারসহ আ.লীগ কর্মী গ্রেপ্তার

পোস্টারসহ আ.লীগ কর্মী গ্রেপ্তার
পোস্টারসহ আ.লীগ কর্মী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিশেষ অভিযান চালিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর পোস্টারসহ নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী নাজমুল খান শান্তকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় তার কাছ থেকে সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাপানো বিপুল পরিমাণ পোস্টার জব্দ করা হয়।

সোমবার (২২ জুন) সোনারগাঁ থানাধীন মুগড়াপাড়া পাওয়ার হাউসের সামনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় ডিবির একটি আভিযানিক দল।

গ্রেপ্তারকৃত নাজমুল খান শান্ত (৩১) নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মুগড়াপাড়া ইউনিয়নের বাড়ি চিনিশ এলাকার দুরুদ খানের ছেলে।

পুলিশ জানায়, নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পোস্টারিং করার সময় তাকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ পোস্টার উদ্ধার ও জব্দ করা হয়। প্রাথমিক তদন্তে তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সক্রিয় সদস্য বলে জানা গেছে।

জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত নাজমুল খান শান্তর বিরুদ্ধে নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় সন্ত্রাস বিরোধী আইনে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।

নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (সোনারগাঁ-বন্দর) ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ করিম খান জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সোনারগাঁও থানায় সন্ত্রাস বিরোধী আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিধি মোতাবেক আদালতে প্রেরণ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

পোস্টারসহ আ.লীগ কর্মী গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
পোস্টারসহ আ.লীগ কর্মী গ্রেপ্তার
0:00 / 0:00
1x