ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

মৎসজীবী দলের ৩ নেতাকে বহিস্কার

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৩ জুন, ২০২৬

মৎসজীবী দলের ৩ নেতাকে বহিস্কার

নানা অনিয়মে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে সিদ্ধিরগঞ্জ থানা মৎস্যজীবী দলের যুগ্মা-সাধারণ সম্পাদক মো. নওশাদ সরকার, সহ-যুগ্ম-সাধারণ সম্পাদক মো. কবির হোসেন ও সহ-সভাপতি হারুন অর রশিদসহ তিনজনকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। আপর দিকে কর্মসুচিতে অনুপস্থিত থাকার কারণে প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. তুষার আহমেদ হীরাকে শোকজ করা হয়েছে।

সোমবার (২২ জুন) জাতীয়তাবাদী মৎস্যজীবী দল নারায়ণগঞ্জ মহানগরের আহ্বায়ক জাহাঙ্গীর আলম রতনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বহিষ্কৃতদের কোন অপকর্মের দায় দল নিবে না। জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে।


Link copied!