দৈনিক সোজা সাপটা

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু ভূমি হস্তান্তর কর থেকে প্রাপ্ত বরাদ্দের আওতায় বাস্তবায়নাধীন উন্নয়ন

উন্নয়ন প্রকল্পে নজরদারির আহ্বান

উন্নয়ন প্রকল্পে নজরদারির আহ্বান
উন্নয়ন প্রকল্পে নজরদারির আহ্বান

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু ভূমি হস্তান্তর কর থেকে প্রাপ্ত বরাদ্দের আওতায় বাস্তবায়নাধীন উন্নয়ন প্রকল্পগুলোর কাজ যথাযথভাবে সম্পন্ন হচ্ছে কিনা, সে বিষয়ে স্থানীয় জনগণ ও দলীয় নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। সোমবার (২২ জুন) এক বার্তায় একথা বলে দিপু ভূঁইয়া। 

তিনি বলেন, রূপগঞ্জের গ্রামীণ অবকাঠামো উন্নয়নের জন্য সরকার যে বরাদ্দ প্রদান করেছে, তার সুফল যেন সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে যায়, সে বিষয়টি নিশ্চিত করতে হবে। উন্নয়নের প্রতিটি কাজ নির্ধারিত মান বজায় রেখে বাস্তবায়িত হচ্ছে কিনা, তা তদারকিতে এলাকাবাসী ও দলীয় নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

দিপু ভূঁইয়া বলেন, উন্নয়ন শুধু প্রকল্প গ্রহণের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং সঠিক বাস্তবায়নের মাধ্যমেই এর প্রকৃত সুফল জনগণ পায়। তাই কোনো ধরনের অনিয়ম বা অবহেলা যাতে না ঘটে, সেদিকে সবাইকে নজর রাখতে হবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের উন্নয়ন ও অগ্রযাত্রার ধারাকে আরও বেগবান করতে হবে। একটি আধুনিক, সমৃদ্ধ ও পরিকল্পিত রূপগঞ্জ গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দলমত নির্বিশেষে উন্নয়নের স্বার্থে সবাইকে একসঙ্গে এগিয়ে আসতে হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

উন্নয়ন প্রকল্পে নজরদারির আহ্বান

প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
উন্নয়ন প্রকল্পে নজরদারির আহ্বান
0:00 / 0:00
1x