দৈনিক সোজা সাপটা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পরিবেশ সুরক্ষা ও পাটজাত পণ্যের ব্যবহার নিশ্চিত করতে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

পাটের মোড়ক ব্যবহার না করায় জরিমানা

পাটের মোড়ক ব্যবহার না করায় জরিমানা
পাটের মোড়ক ব্যবহার না করায় জরিমানা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পরিবেশ সুরক্ষা ও পাটজাত পণ্যের ব্যবহার নিশ্চিত করতে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০ লঙ্ঘনের দায়ে কয়েকটি প্রতিষ্ঠানকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (৩ জুন) রূপগঞ্জ উপজেলার ভুলতা-গাউসিয়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

উপজেলা প্রশাসন জানায়, জনস্বার্থে এবং পরিবেশবান্ধব পাটজাত পণ্যের ব্যবহার বাড়াতে নিয়মিত তদারকির অংশ হিসেবে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায়, কয়েকটি প্রতিষ্ঠান আইন অনুযায়ী পাটজাত মোড়ক ব্যবহার না করে বিকল্প মোড়ক ব্যবহার করছে। এ কারণে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।

রূপগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ মারজানুর রহমান জানান, অভিযানকালে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের ভবিষ্যতে আইন মেনে পাটজাত মোড়ক ব্যবহার করার জন্য সতর্ক করা হয়। পরিবেশ রক্ষা, দেশীয় পাটশিল্পের বিকাশ এবং আইনের যথাযথ বাস্তবায়নের স্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

পাটের মোড়ক ব্যবহার না করায় জরিমানা

প্রকাশের তারিখ : ০৪ জুন ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
পাটের মোড়ক ব্যবহার না করায় জরিমানা
0:00 / 0:00
1x