দৈনিক সোজা সাপটা

শিশু রামিশা হত্যাসহ সারাদেশে শিশু ধর্ষণ ও হত্যার প্রতিরোধে নারায়ণগঞ্জের রূপগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে।

সারাদেশে শিশু ধর্ষণ ও হত্যার বিচার চেয়ে রূপগঞ্জে মানববন্ধন

শনিবার বেলা ১১ টায় উপজেলার ভুলতা গাউছিয়া মার্কেটের সামনে ঢাকা সিলেট মহাসড়কে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

বাংলাদেশ মানবাধিকার কমিশন ঢাকা দক্ষিণ বিভাগীয় আয়োজনে এবং সংগঠনের সাধারণ সম্পাদক ডালিম আহমেদ সুমন মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য  রাখেন, বাংলাদেশ কলামিস্ট ফোরামের মহাসচিব আলহাজ্ব লায়ন মীর আব্দুল আলীম। 

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাংবাদিক সাইফুল ইসলাম, নারায়ণগঞ্জ বৃহত্তর আঞ্চলিক কমিটির সহ-সভাপতি আব্দুল কাদির মিয়া, সাংগঠনিক সম্পাদক  মাহাবুব হোসেন আনিস, অলিউল্লাহ বাহাড়, সহ-সাংগঠনিক সম্পাদক মিল্লাত হোসেন, দপ্তর সম্পাদক ফরহাদ ভূঁইয়া রনিসহ আরো অনেকে। 

বক্তারা বলেন,  সারাদেশে শিশু ধর্ষণ ও হত্যাসহ বিভিন্ন ধরনের অপরাধের ঘটনা ঘটছে।  অপরাধীরা নানা ফাঁকফোকর  দিয়ে পার পেয়ে যাচ্ছে।  এতে করে দিন দিন অপরাধের সংখ্যা বেড়ে যাচ্ছে।  শিশুর রামিশা সহ প্রতিটি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার দাবি জানাচ্ছি।

পরে ঢাকা সিলেট মহাসড়কে বের হওয়া বিক্ষোভ মিছিলটি  ভুলতা,  গোলাকান্দাইল ও সাওঘাট  এলাকা প্রদক্ষিণ করে।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

সারাদেশে শিশু ধর্ষণ ও হত্যার বিচার চেয়ে রূপগঞ্জে মানববন্ধন

প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x