ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

মাঠ পর্যায়ের শিক্ষা অফিসগুলোকে সিটিজেন্‌স চার্টার হালনাগাদের নির্দেশনা

সাদনান আল নূর তিয়ান সাদনান আল নূর তিয়ান

প্রকাশিত: ০৭ জুলাই, ২০২৬

মাঠ পর্যায়ের শিক্ষা অফিসগুলোকে সিটিজেন্‌স চার্টার হালনাগাদের নির্দেশনা

মাঠ পর্যায়ের সব শিক্ষা অফিস ও দপ্তরগুলোয় সিটিজেন্‌স চার্টার হালনাগাদের নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তর (মাউশি)। সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে এ-সংক্রান্ত নির্দেশনা দেয়া হয়েছে।


মাউশির কলেজ ও প্রশাসন উইংয়ের পরিচালক প্রফেসর মো. নাজমুল হকের সই করা ওই নির্দেশনায় বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগে গত ২১ মে সেবা প্রদান প্রতিশ্রুতি (সিটিজেনস চার্টার) হালনাগাদকরণ ও সংস্কার বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়। ওই কর্মশালায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন মাঠ পর্যায়ের দপ্তরগুলোয় সিটিজেন্‌স চার্টার নির্ধারিত ছক অনুযায়ী হালনাগাদ করার নির্দেশনা দেয়া হয়।


এই অবস্থায় ইতোপূর্বে মাউশি অধিদপ্তর কর্তৃক আয়োজিত সিটিজেন্‌স চার্টার সংক্রান্ত কর্মশালায় অর্জিত জ্ঞানের ভিত্তিতে এর সঙ্গে সংযুক্ত ছক অনুযায়ী নিজ নিজ দপ্তরের সিটিজেন্‌স চার্টার হালনাগাদ করে ৯ জুলাইয়ের মধ্যে স্ব স্ব প্রতিষ্ঠানের ওয়েবসাইটে প্রদর্শনের জন্য নির্দেশক্রমে অনুরোধ জানিয়েছে মাউশি।

Link copied!