নারায়ণগঞ্জে পুনর্বাসনের দাবীতে বিক্ষোভ করেছেন হকাররা। রোববার (৫ জুলাই) বিকেলে চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ করেন হকাররা।
সমাবেশ শেষে শহীদ মিনার থেকে মিছিল বের করেন হকাররা। এসময় মিছিল নিয়ে বঙ্গবন্ধু সড়ক অতিক্রম করে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এসে বিক্ষোভ মিছিল শেষ করেন হকাররা।
এসময় মহানগর জাতীয়তাবাদী হকার ইউনিয়নের সভাপতি কেএম মিজানুর রহমান রনি, আমরা দাবী জানাই বিকাল পাঁচটা থেকে হকারদের বসতে দেয়া হোক। পথচারীদের যেন সমস্যা না হয়, যানজট যেন না হয় সেটা আমরা খেয়াল রাখবো। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও বলেছেন হকারদের পুনর্বাসন করতে হবে।
তিনি আরও বলেন, আমাদের পাঁচ হাজার হকারদের পুনর্বাসন করতে হবে। আমি মাননীয় প্রশাসককে বলেছি আমাদের পুনর্বাসন করেন। কিন্তু এর আগে আমাদের বসতে দিন। আমাদের ছেলে মেয়েদের লেখাপড়া বন্ধ হয়ে যাচ্ছে।

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬

Safari-র নিচের Share (⬆) বাটনে চাপুন, তারপর "Add to Home Screen" বেছে নিন।
আপনার মতামত লিখুন