দৈনিক সোজা সাপটা

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম সমন্বয় ও সরবরাহ ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে ৭ দফা দাবি জানিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায়

গ্যাস বিক্রি বন্ধের ঘোষণা

গ্যাস বিক্রি বন্ধের ঘোষণা
গ্যাস বিক্রি বন্ধের ঘোষণা

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম সমন্বয় ও সরবরাহ ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে ৭ দফা দাবি জানিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি। দাবি না মানা হলে আগামী বৃহস্পতি ও শুক্রবার (১৬-১৭ অক্টোবর) টানা ২ দিন সারা দেশে সব এলপি গ্যাসের দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সংগঠনটি।
সোমবার (১২ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দিয়েছে সংগঠনটি।
সাত দফা দাবি
১. জ্বালানী তেলের মূল্যবৃদ্ধি, লাইসেন্স ফি বৃদ্ধি, লোড আন-লোড, অলস সিলিন্ডারের লোকসানসহ যাবতীয় খরচ বৃদ্ধির কারণে বিইআরসি কর্তৃক পরিবেশকদের জন্য বরাদ্দকৃত ৫০ টাকা বৃদ্ধি করে ১৫০ টাকা অথবা ৭% এ উন্নীত করতে হবে।
২. কোম্পানী মাসে একাধিকবার মূল্য সমন্বয় করলে তা অবশ্যই বিইআরসি কর্তৃক ঘোষণার মাধ্যমে করতে হবে।
৩. দীর্ঘদিন যাবত গ্যাস সরবরাহে অক্ষম কোম্পানীর সিলিন্ডার সরকারীভাবে অথবা সংশ্লিষ্ট কোম্পানীর মাধ্যমে রিফিল করার ব্যবস্থা করতে হবে।
৪. কোম্পানী কর্তৃক প্রদত্ত চালানে অবশ্যই অরিজিনাল মূল্য উল্লেখ থাকতে হবে।
৫. যে সকল কোম্পানী পরিবেশকের গোডাউনে গ্যাস পৌঁছে দিচ্ছে না, তাদের ক্ষেত্রে ন্যায্য গাড়ী ভাড়া প্রদান নিশ্চিত করতে হবে।
৬. গ্যাস সিলিন্ডার বহনকৃত পিকআপ বা ট্রাকে সকল কাগজপত্র ঠিক থাকা সত্ত্বেও শুধুমাত্র রেলিং ইস্যুতে ট্রাফিক পুলিশ মামলা করতে পারবে না।
৭. ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক অনৈতিক ও অযৌক্তিক জরিমানা আরোপ বন্ধ করতে হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

গ্যাস বিক্রি বন্ধের ঘোষণা

প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
গ্যাস বিক্রি বন্ধের ঘোষণা
0:00 / 0:00
1x