দৈনিক সোজা সাপটা

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৪ নম্বর ওয়ার্ডের রুইয়ারপুল সংলগ্ন একটি খাল মাটি দিয়ে ভরাট করে দোকানঘর নির্মাণের

বিএনপি নেতার ভাইয়ের খাল দখল!

বিএনপি নেতার ভাইয়ের খাল দখল!
বিএনপি নেতার ভাইয়ের খাল দখল!

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৪ নম্বর ওয়ার্ডের রুইয়ারপুল সংলগ্ন একটি খাল মাটি দিয়ে ভরাট করে দোকানঘর নির্মাণের অভিযোগ উঠেছে। অভিযুক্ত ব্যক্তি ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ও স্থানীয় বিএনপি নেতা শাহা নেওয়াজের ভাই জাহাঙ্গীর। খালটি ভরাট ও দখলের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয়দের অভিযোগ, আসন্ন সিটি নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় নিজস্ব রাজনৈতিক প্রভাব বিস্তার ও অবস্থান শক্ত করার উদ্দেশ্যে রুইয়ারপুল সংলগ্ন খালের একাংশ মাটি দিয়ে ভরাট করে দোকান তৈরি করা হচ্ছে। ঐতিহ্যবাহী এই খালটিকে সরকারি সম্পত্তি উল্লেখ করে তারা জানান, একসময় এলাকাবাসী দৈনন্দিন কাজে ও গোসলের জন্য এই খালের পানি ব্যবহার করতেন। এটি কোনোভাবেই ব্যক্তিমালিকানাধীন হতে পারে না বলে দাবি করেন তারা।
তবে খাল দখলের অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত জাহাঙ্গীর জানান, “এই জমিটি আমাদের বাবা ও দাদার পৈতৃক সম্পত্তি।”
জমির মালিকানা নিয়ে দু'পক্ষের বিপরীতমুখী অবস্থানের কারণে বিষয়টি নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। জমিটি সরকারি খালের অংশ নাকি ব্যক্তিমালিকানাধীন, তা নিশ্চিত হতে সংশ্লিষ্ট মৌজা নকশা, ভূমি রেকর্ড ও সরকারি খতিয়ান যাচাই করা প্রয়োজন বলে মনে করছেন সচেতন মহল।
এদিকে সরকারি খাল রক্ষা এবং পরিবেশের ক্ষতি রোধে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ও জেলা ভূমি প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। তাদের দাবি, কর্তৃপক্ষ যেন অবিলম্বে সরজমিনে তদন্ত করে জমির সীমানা ও প্রকৃত মালিকানা নির্ধারণ করে। তদন্তে খাল দখলের সত্যতা পাওয়া গেলে নির্মাণকাজ বন্ধ করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন তারা।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

বিএনপি নেতার ভাইয়ের খাল দখল!

প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
বিএনপি নেতার ভাইয়ের খাল দখল!
0:00 / 0:00
1x