দৈনিক সোজা সাপটা

ফতুল্লার তক্কারমাঠ-পিলকুনি এলাকার ছাত্রলীগের চিহ্নিত ক্যাডার সিফাত দীর্ঘদিন ধরে আত্মগোপনে থেকে প্রকাশ্যে এসে নিজেকে রক্ষা করতে বিএনপির আশ্রয় খুঁজতে

বিএনপির নেতার ডেরায় ছাত্রলীগ ক্যাডার

বিএনপির নেতার ডেরায় ছাত্রলীগ ক্যাডার
বিএনপির নেতার ডেরায় ছাত্রলীগ ক্যাডার

ফতুল্লার তক্কারমাঠ-পিলকুনি এলাকার ছাত্রলীগের চিহ্নিত ক্যাডার সিফাত দীর্ঘদিন ধরে আত্মগোপনে থেকে প্রকাশ্যে এসে নিজেকে রক্ষা করতে বিএনপির আশ্রয় খুঁজতে শুরু করেছে। ফতুল্লার একাধিক নেতার কাছে গিয়ে সুবিধা করতে না পেরে শেষ পর্যন্ত জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খোকনের দ্বারস্থ হয়েছে। স্থানীয় সূত্র বলছে, সিফাত এরআগে থানা বিএনপির সাবেক সদস্য সচিব পান্না মোল্লার শেল্টারে ছিলেন। তিনি দল থেকে বহিষ্কারের পর সিফাত রূপগঞ্জে গিয়ে খোকনের আশ্রয় নিয়েছেন।
স্থানীয়রা জানায়, পিলকুনি এলাকার ইয়াকুব মোল্লার পুত্র সিফাত তক্কারমাঠ এলাকার ছাত্রলীগ ক্যাডার শামীমের সহযোগী হয়ে  এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড করেছে। ২৪ সালের গণ-অভ্যুত্থানে অংশ নেয়ায় পিলকুনি এলাকার পঁচজন বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যার চেষ্টা করে। এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় একাধিক লিখিত অভিযোগ দায়ের হয়েছিল।  পরবর্তীতে স্থানীয় ম্যানেজ করে রক্ষা পেয়ে নতুন করে সন্ত্রাসী, মাদক ব্যবসা শুরু করে। এলাকাবাসীর অভিযোগ, সিফাতের বাবা ইয়াকুব মোল্লা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মীর সোহেল আলীর সঙ্গে রাজনৈতিক কর্মকান্ড করতেন। উল্লেখ্য ছাত্রলীগ ক্যাডার সিফাতের বিরুদ্ধে মাদক ব্যবসা, চাঁদাবাজিসহ নানা সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগ রয়েছে। সম্প্রতি  ফতুল্লা এবং সিদ্ধিরগঞ্জ থানায় তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ দায়ের হয়েছে।  

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

বিএনপির নেতার ডেরায় ছাত্রলীগ ক্যাডার

প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
বিএনপির নেতার ডেরায় ছাত্রলীগ ক্যাডার
0:00 / 0:00
1x