দৈনিক সোজা সাপটা

নারায়ণগঞ্জের ফতুল্লায় ব্যবসায়ীর কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে ডিব্বা রাসেল নামে এক ব্যক্তির বিরুদ্ধে। চাঁদা

‘ডিব্বা রাসেলের’ বিরুদ্ধে থানায় এজাহার

‘ডিব্বা রাসেলের’ বিরুদ্ধে থানায় এজাহার
‘ডিব্বা রাসেলের’ বিরুদ্ধে থানায় এজাহার

নারায়ণগঞ্জের ফতুল্লায় ব্যবসায়ীর কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে ডিব্বা রাসেল নামে এক ব্যক্তির বিরুদ্ধে। চাঁদা না দিলে ব্যবসায়িক কার্যক্রমে বাধা সৃষ্টি, ক্ষয়ক্ষতি ও ভয়ভীতি প্রদর্শনের হুমকি দেওয়ার অভিযোগ করেছেন উত্তর মাসদাইর গাবতলীর ব্যবসায়ী মো. হেলাল উদ্দিন।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ী। অভিযোগে তিনি নিজেকে নারায়ণগঞ্জ বিসিক শিল্পনগরী এলাকায় ওয়েস্টেজ/পরিত্যক্ত মালামাল ক্রয়-বিক্রয়ের ব্যবসায়ী হিসেবে উল্লেখ করেছেন।
অভিযোগপত্রে হেলাল উদ্দিন উল্লেখ করেন, সম্প্রতি ঘোষের বাগ, মাসদাইর, ফতুল্লা ও নারায়ণগঞ্জ এলাকার বাসিন্দা ডিব্বা রাসেল, যার পিতার নাম তিনি জানেন না, তার কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। বিভিন্ন সময়ে ফোন ও সরাসরি যোগাযোগের মাধ্যমে ওই চাঁদার টাকা দেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হচ্ছে। টাকা দিতে অস্বীকৃতি জানালে তার ব্যবসায়িক কার্যক্রমে বাধা সৃষ্টি, ক্ষয়ক্ষতি ও ভয়ভীতি প্রদর্শনের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
অভিযোগকারী আরও বলেন, এ ধরনের কর্মকাণ্ডের কারণে তিনি এবং তার ব্যবসায়িক প্রতিষ্ঠান নিরাপত্তাহীনতায় ভুগছেন। নিয়মিত ব্যবসা পরিচালনা করতে গিয়ে চাঁদাবাজির চাপ তার জন্য উদ্বেগ ও আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে।
অভিযোগপত্রে ডিব্বা রাসেলের বিরুদ্ধে অতীতে মাদক ব্যবসা, সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজির অভিযোগ বিভিন্ন সময় বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ও আলোচিত হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে। এসব অভিযোগের বিষয়েও পুলিশ তদন্ত করে দেখতে পারে বলে অভিযোগকারী উল্লেখ করেন।
বর্তমানে তার কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করা হচ্ছে উল্লেখ করে হেলাল উদ্দিন অভিযোগে বলেন, বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করা এবং নিজের ও ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন বলে তিনি মনে করছেন।
এ অবস্থায় ফতুল্লা মডেল থানার ওসির কাছে দেওয়া লিখিত অভিযোগে ডিব্বা রাসেলের বিরুদ্ধে অভিযোগটি গুরুত্বসহকারে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন ব্যবসায়ী হেলাল উদ্দিন। একই সঙ্গে চাঁদা দাবির বিষয়ে প্রয়োজনীয় তদন্ত, মোবাইল ফোনের কল রেকর্ড ও যোগাযোগের তথ্য যাচাই এবং ঘটনাস্থল ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিষয়ে অনুসন্ধানেরও অনুরোধ জানিয়েছেন তিনি।
অভিযোগকারী আরও জানান, ভবিষ্যতে তার বা তার পরিবারের কোনো সদস্যের ওপর হামলা, ভয়ভীতি, ক্ষয়ক্ষতি কিংবা তার ব্যবসায়িক প্রতিষ্ঠানে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে বিষয়টি যেন বর্তমান অভিযোগের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় আইনগত ও নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়।
তবে অভিযোগে উত্থাপিত বিষয়গুলোর সত্যতা তদন্তসাপেক্ষ। এ বিষয়ে অভিযুক্ত ডিব্বা রাসেলের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

‘ডিব্বা রাসেলের’ বিরুদ্ধে থানায় এজাহার

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
‘ডিব্বা রাসেলের’ বিরুদ্ধে থানায় এজাহার
0:00 / 0:00
1x