দৈনিক সোজা সাপটা

ইরানে যুক্তরাষ্ট্রের স্থল হামলা শুরু হলে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটি ও যুদ্ধজাহাজগুলোকে লক্ষ্য করে হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে

হামলার হুঁশিয়ারি ইরানের

হামলার হুঁশিয়ারি ইরানের
হামলার হুঁশিয়ারি ইরানের

ইরানে যুক্তরাষ্ট্রের স্থল হামলা শুরু হলে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটি ও যুদ্ধজাহাজগুলোকে লক্ষ্য করে হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামিক রিভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। একই সঙ্গে কৌশলগত হরমুজ প্রণালী নিয়ে ইরান ও ওমানের যৌথ ব্যবস্থাপনার পক্ষে অবস্থান জানিয়েছে দেশটি।
রোববার (৪ অক্টোবর) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের এক অনুষ্ঠানে এ হুঁশিয়ারি দেন আইআরজিসির কমান্ডার-ইন-চিফের উপদেষ্টা গ্রুপের প্রধান আলী ফাদাবি।
ফাদাবি বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানে স্থল হামলা চালায়, তাহলে আমেরিকার সঙ্গে সংশ্লিষ্ট প্রতিটি স্থান, সামরিক ঘাঁটি এবং প্রতিটি জাহাজে আঘাত হানা হবে।
তার দাবি, সামরিক শক্তির ভাষা যুক্তরাষ্ট্র বোঝে। একই সঙ্গে ইরানের সামরিক সরঞ্জাম তৈরির সক্ষমতা ব্যবহারের হারের চেয়ে বেশি বলেও দাবি করেন তিনি।
হরমুজ প্রণালী নিয়ে ফাদাবি বলেন, গুরুত্বপূর্ণ এই জলপথ পরিচালনা ও ব্যবস্থাপনার জন্য ইরান ও ওমানের যৌথভাবে নিয়ম তৈরি এবং তা কার্যকর করা উচিত। এ বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি ইতোমধ্যে নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
এ ছাড়া মধ্যপ্রাচ্যে মার্কিন যুদ্ধজাহাজগুলো নতুন করে মোতায়েন করা হলে সেগুলো ইরানের হামলার বড় ঝুঁকিতে পড়বে বলে সতর্ক করেন আইআরজিসির এই কর্মকর্তা।
ফাদাবি আরও বলেন, ইরান কোনো মুসলিম দেশে হামলা চালায়নি। বরং এসব দেশে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করেছে তেহরান। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের নৌ ও সামরিক উপস্থিতি বাড়ানো হলে ইরানের ভূখণ্ডে যেকোনো হামলার জবাব কঠোর সামরিক প্রতিক্রিয়ায় দেওয়া হবে বলেও পুনর্ব্যক্ত করেন তিনি।
তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

হামলার হুঁশিয়ারি ইরানের

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
হামলার হুঁশিয়ারি ইরানের
0:00 / 0:00
1x