দৈনিক সোজা সাপটা

নারায়ণগঞ্জের বন্দর থানা পুলিশ ও র‌্যাব-১১ এর পৃথক বিশেষ অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ কেজি গাঁজাসহ

বন্দর থানা পুলিশ ও র‌্যাব-১১ এর পৃথক অভিযানে ১৫ জন গ্রেফতার

নারায়ণগঞ্জের বন্দর থানা পুলিশ ও র‌্যাব-১১ এর পৃথক বিশেষ অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ কেজি গাঁজাসহ বিভিন্ন অপরাধে মোট ১৫ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, মাদক, কিশোর গ্যাং, ছিনতাই ও অবৈধ অস্ত্র উদ্ধার সংক্রান্ত বিশেষ অভিযান পরিচালনা করে বন্দর থানাধীন সালেহনগর এলাকায় নজরুল ইসলামের রিক্সা গ্যারেজের বিপরীতের রাস্তা থেকে এসআই মো. মনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সের সহায়তায় মো. বাপ্পী (২১)-কে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন। বন্দর রেললাইন ভাঙা পুল এলাকা থেকে এসআই মো. রাজিউর রহমান জনসাধারণের সহযোগিতায় এজাহারনামীয় মো. ইউনুস (৪৫)-কে আটক করেন।

নারী ও শিশু নির্যাতন দমন আইন ও মাদকসেবী: এসআই মো. মেহেদী হাসান দেওভোগ পানির ট্যাংকি মিয়াপাড়া এলাকা থেকে নারী ও শিশু নির্যাতন মামলার এজাহারনামীয় শিশু তাসমির ওরফে তাসনিম এবং মাদক সেবনরত অবস্থায় স্বপন (৪৯) সহ মোট ৩ জন মাদকসেবীকে গ্রেফতার করেন। এই অভিযানে পূর্বের মামলার ১ জন এবং গ্রেফতারি পরোয়ানা মূলে ১ জন সহ মোট ৯ জন আসামিকে বিভিন্ন অপরাধে গ্রেফতার করা হয়।

অপরদিকে, র‌্যাব-১১ এর একটি দল বন্দর থানাধীন গোকুলদাসেরবাগ সরকারি হাসপাতালের উত্তর পাশে অভিযান চালায়। এ সময় মো. মিজানুর রহমানের ভাড়ামোট গোডাউন থেকে ১০ কেজি গাঁজাসহ এজাহারনামীয় মাদক ব্যবসায়ী কামরুল হাসান (২৯) ও মো. মিজানুর রহমান (২৭)-কে গ্রেফতার করা হয়।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, গ্রেফতারকৃত সকল আসামির বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদক ও অপরাধ দমনে বন্দর থানা পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

বন্দর থানা পুলিশ ও র‌্যাব-১১ এর পৃথক অভিযানে ১৫ জন গ্রেফতার

প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x