ফতুল্লায় ১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ রকি ওরফে ‘পেটকাটা রকি’ (৩৭) নামের এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ অক্টোবর) ফতুল্লা মডেল থানার উত্তর ইসদাইর রেললাইন সংলগ্ন পুল পাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রকি নারায়ণগঞ্জ সদর উপজেলার ইসদাইর কাপড়পট্টি এলাকার মৃত হায়দার আলীর ছেলে।
ফতুল্লা মডেল থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এএসআই শামীম হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল উত্তর ইসদাইর এলাকার রেললাইন সংলগ্ন ফাঁকা জায়গায় অভিযান পরিচালনা করে। এ সময় ১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ রকিকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
পুলিশের পিসিপিআর যাচাইয়ে দেখা গেছে, গ্রেফতারকৃত রকির বিরুদ্ধে পূর্বে দায়ের হওয়া একাধিক মাদক মামলা এবং ২টি গ্রেফতারি পরোয়ানা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন একটি মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬

Safari-র নিচের Share (⬆) বাটনে চাপুন, তারপর "Add to Home Screen" বেছে নিন।
আপনার মতামত লিখুন