দৈনিক সোজা সাপটা

নারায়নগঞ্জের ফতুল্লা মডেল থানার শির্ষ সন্ত্রাসী,মাদক ব্যবসায়ী ও আইন-শৃঙ্খলা

ফতুল্লা মডেল থানার শির্ষ সন্ত্রাসী কসাই সেলিমগ্রেফতার। 

নারায়নগঞ্জের ফতুল্লা মডেল থানার শির্ষ সন্ত্রাসী,মাদক ব্যবসায়ী ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হামলাকারী এক ডজনেরও বেশি  মামলার আসামী সেলিম ওরফে কসাই সেলিম কে গ্রেফতার করেছে পুলিশ। 
মঙ্গলবার দুপুরে তাকে ফতুল্লার মাসদাইর এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃত কসাই সেলিমের বিরুদ্ধে ইমন  হত্যা,অস্ত্র,মাদক,চাঁদাবাজী সহ প্রায় ১৫ টিরও বেশী  মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
গ্রেফতারকৃত সেলিম (৩৫) মাসদাইর  বাজার এলাকার নাসির কসাইয়ের পুত্র।
পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুর ২ টার দিকে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক গাজী শামীম,রফিকুল ইসলাম(বিপিএম) ও নন্দন সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে মাসদাইর বাজার এলাকায় অভিযান চালিয়ে শির্ষস্থানীয় পেশাদার অপরাধি সেলিম ওরফে কসাই সেলিম কে গ্রেফতার করে। তার বিরুদ্ধে ইমন হত্যা,আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার মামলা, চাঁদাবাজী,মাদক সহ ১৫ টির ও বেশী মামলা রয়েছে ফতুল্লা মডেল থানায়। সে জাহিদ বাহিনীর  প্রধান জাহিদের অন্যতম বিশ্বস্ত সহোযোগি বলে জানতে পেরছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার(ক সার্কেল) মোঃ শামীম জানান, দীর্ঘদিন ধরেই তাকে পুলিশ খুজছিলো। মঙ্গল বার দুপুরে তাকে মাসদাইর এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়। সে দূর্ধর্ষ সন্ত্রাসী জাহিদ বাহিনীর সক্রিয় সদস্য। বাহিনী প্রধান জাহিদ সহ অপর সন্ত্রাসীদের গ্রেফতার অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ফতুল্লা মডেল থানার শির্ষ সন্ত্রাসী কসাই সেলিমগ্রেফতার। 

প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x