দৈনিক সোজা সাপটা

ফতুল্লা থানাধীন মাসদাইর বাজার এলাকার অন্যতম মাদক সম্রাট মো.সেলিমকে গ্রেফতার করেছে

মাদক সম্রাট সেলিম গ্রেফতার

মাদক সম্রাট সেলিম গ্রেফতার
মাদক সম্রাট সেলিম গ্রেফতার

ফতুল্লা থানাধীন মাসদাইর বাজার এলাকার অন্যতম মাদক সম্রাট মো.সেলিমকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার ( ২৯ সেপ্টেম্বর ) দুপুর ২টায় মাসদাইর বাজার হতে সেলিমকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত সেলিম মাসদাইর এলাকার মো.নাসির ওরফে কসাই নাসিরের ছেলে।
অন্যতম এ মাদক সম্রাট সেলিমকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক গাজী শামীম বলেন,দুপুরে আমি সঙ্গীয় ফোর্স নিয়ে আলোচিত এ মাদক ব্যবসায়ী সেলিমকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। সেলিমের বিরুদ্ধে একাধিক মামলা ও হামলার অভিযোগ রয়েছে।
এ দিকে পুলিশের হাতে এলাকার শীর্ষ এ মাদক বিক্রেতার গ্রেফতারের পর স্থানীয়রা জানান, সেলিমের পিতা কসাই নাসির পুলিশের সোর্স হওয়ার সুবাদে বীরদর্পে এলাকাতে মাদকের সাম্রাজ্য চালিয়েছে। শুধু সেলিম নয় তার ছোট ভাই ও একমাত্র বোনও মাদক বিক্রির পেশায় জড়িত। তারা আরও জানান,মাসদাইর গলাচিপা এলাকার অন্যতম মাদক ব্যবসায়ী বন্দুক শাহীন পুলিশের ক্রসফায়ারে নিহতের পর তার পুরো মাদক সাম্রাজ্যে দখয়ে নিয়ে নেয় এ সেলিম। ওর কয়েক শতাধিক লোক রয়েছে যারা মাসদাইর ও আশপাশ এলাকায় মাদক বিক্রি করে।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

মাদক সম্রাট সেলিম গ্রেফতার

প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
মাদক সম্রাট সেলিম গ্রেফতার
0:00 / 0:00
1x