সোজাসাপটা রিপোর্ট
‘জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র ২০২৬–২০৩০’ বাস্তবায়নে শিল্পপ্রতিষ্ঠান, বাণিজ্যিক সংগঠন ও বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলোর মধ্যে কার্যকর সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেছেন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম।
নিটওয়্যার শিল্পে রুফটপ সোলারসহ নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার আরও বাড়ানোর প্রয়োজনীয়তার কথা তুলে ধরে এ খাতের পণ্য ও প্রযুক্তি ব্যবহারে সহজ শর্তে গ্রিন ফাইন্যান্সিং সুবিধা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
‘জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র ২০২৬–২০৩০’ বাস্তবায়নের লক্ষ্যে দেশের লাইসেন্সপ্রাপ্ত বাণিজ্যিক সংগঠন ও বিদ্যুৎ করপোরেশনগুলোর অংশগ্রহণে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিদ্যুৎ ভবনের বিজয় হলে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যুৎ বিভাগের সচিব মিজ মিরানা মাহরুখের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দিকনির্দেশনামূলক বক্তব্য দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। সভায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মো. রেজাউল করিমসহ সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় বক্তব্য রাখতে গিয়ে বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম নিটওয়্যার শিল্পে রুফটপ সোলারের ব্যবহার সম্প্রসারণের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরেন। শিল্পকারখানাগুলোতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে প্রয়োজনীয় প্রযুক্তি ও সরঞ্জাম সংগ্রহে সহজ শর্তে অর্থায়নের সুযোগ তৈরির ওপরও গুরুত্ব দেন তিনি।
তিনি বলেন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে হলে শিল্প খাতকে প্রয়োজনীয় সহায়তা ও অর্থায়নের সুযোগ দিতে হবে। বিশেষ করে রুফটপ সোলার স্থাপন এবং সংশ্লিষ্ট প্রযুক্তি ব্যবহারে সহজ শর্তে গ্রিন ফাইন্যান্সিং নিশ্চিত করা গেলে শিল্পপ্রতিষ্ঠানগুলো এ খাতে আরও বেশি আগ্রহী হবে।
সভায় ২০৩০ সালের মধ্যে জাতীয় গ্রিডে নবায়নযোগ্য জ্বালানির অংশ ৫৩ শতাংশে উন্নীত করার সরকারি লক্ষ্য অর্জনের বিষয়টি গুরুত্ব পায়। এ লক্ষ্য বাস্তবায়নে শিল্পপ্রতিষ্ঠান, বাণিজ্যিক সংগঠন এবং বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলোর মধ্যে সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়।
সভায় অংশ নেওয়া বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের প্রতিনিধিরা নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণ, শিল্প খাতে এর সম্ভাবনা এবং বাস্তবায়নের ক্ষেত্রে বিদ্যমান বিভিন্ন বিষয় নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, শিল্প খাতে সৌরবিদ্যুৎসহ নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে নীতিগত সহায়তার পাশাপাশি অর্থায়ন, প্রযুক্তি ও বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার মধ্যে সমন্বয় আরও জোরদার করা প্রয়োজন। সভায় এসব বিষয়কে সামনে রেখে সরকারি লক্ষ্য বাস্তবায়নে সংশ্লিষ্ট পক্ষগুলোর পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্ব দেওয়া হয়।

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬

Safari-র নিচের Share (⬆) বাটনে চাপুন, তারপর "Add to Home Screen" বেছে নিন।
আপনার মতামত লিখুন